স্টাফ রিপোর্টার: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ফের ১৫৪৩ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে এই ১৫৪৩ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত হওয়া শূন্যপদে নিয়োগে কাউন্সেলিংয়ের জন্য শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি।
জানা গিয়েছে, তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হবে আগামী ২৮ জানুয়ারি থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে ৮ হাজার ৭৪৯ জনকে ডাকা হয়। দ্বিতীয় পর্যায়ে আসেন ২ হাজার ৫৯৫ জন। এবার শুরু হওয়া তৃতীয় পর্যায়ে ১ হাজার ৫৪৩ জনকে ডাকা হয়েছে।
আপাতত তিন পর্যায়ের কাউন্সেলিংয়ে মোট ১২ হাজার ৮৮৭ জনকে ডাকা হয়েছে। এসএসসি নিয়োগের সুপারিশ পত্র দিয়েছে ৮ হাজার ৬৫১ জনকে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন, ১৪ হাজার ৫২ জনের নিয়োগের নির্দেশ দিয়েছিল কোর্ট।
গত বছরের আগস্ট মাসে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আরও নির্দেশ ছিল চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করে কাউন্সেলিং করতে হবে। সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করে এসএসসি। এবার শুরু হবে তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে