সুপর্ণা মজুমদার: সেদিনও ছিল ২১ জুলাই। সালটা ছিল ১৯৯৩। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স অভিযানে নেমেছিলেন যুব কংগ্রেসের সমর্থকরা। কেবলমাত্র সচিত্র পরিচয়পত্রের মাধ্যমেই ভোটাধিকার দেওয়া হোক। এই দাবিতেই মহাকরণের দিকে এগিয়ে চলেছিল সে সময়ের যুব কংগ্রেসের সমর্থকরা। যাঁদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল পুলিশ। চলেছিল গুলি। শহিদ হয়েছিলেন ১৩ জন সমর্থক। আহত আরও অনেকে। আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অতীতের সেই সংগ্রামই আজকের শহিদ দিবস।
[বিমানের মতো দেখতে অত্যাধুনিক রেল তৈরি হবে রাজ্যেই]
আজও ২১ জুলাই। আকাশের মুখ ভার থাকলেও মানুষের ঢল নেমেছে ধর্মতলা চত্বরে। কিন্তু আজকের এই ভিড় কি মনে রেখেছে সেদিনের এই ইতিহাস? কিন্তু কেন পালন করা হয় আজকের দিনটি? কেন এই সমাবেশ? আজকের জনতা কী জানেন? উত্তর খুঁজতে পথে নেমেছিল Sangbad Pratidin Digital। জানেন কী বললেন মানুষ? দেখে নিন এই ভিডিওটিতে।
ক্যামেরা – মণিশংকর চৌধুরি
[শহিদ দিবসের সমাবেশ, গন্তব্যে পৌঁছবেন কোন রাস্তা দিয়ে দেখে নিন এক নজরে]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?