রিংকি দাস ভট্টাচার্য: প্যাচপ্যাচে গরমকে বিদায় জানিয়ে বৃষ্টির মুখ দেখেছে শহর কলকাতা। উষ্ণতা একঝটকায় কমেছে অনেকখানি। আর এমন মরশুমে ফের আলিপুর চিড়িয়াখানায় নয়া অতিথি। তবে অন্য দেশ থেকে আনা হয়নি কাউকে। চিড়িয়াখানার অন্দরেই জন্ম নিয়েছে তিনটি সিংহ।
[আরও পড়ুন: দমদমে তৃণমূল কাউন্সিলরের স্বামীর রহস্যমৃত্যু, দোকান থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]
শেষবার চিড়িয়াখানা এমন ঘটনার সাক্ষী থেকেছিল ১৯৯২ সালে। ২৭ বছর পর ফের গত রবিবার খাঁচার মধ্যেই ক্যাপটিভ ব্লিডিংয়ে জন্ম হয় তিন সিংহের। আলিপুর চিড়িয়াখানার তরফে জানা গিয়েছে, তিনজনের মধ্যে দুটি শাবক একেবারে সুস্থ আছে। একটি শাবক সামান্য দুর্বল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মা অবশ্য সুস্থই আছে। ২০১৭ সালে সিংহ বিশ্বাস এবং সিংহী শ্রুতিকে হায়দরাবাদের চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছিল। দু’জনই এশীয় প্রজাতির। তারাই তিন শাবকের জন্ম দিয়েছে। যদিও এখনও পর্যন্ত সদ্যোজাতদের নামকরণ হয়নি। এর আগে চিড়িয়াখানায় চারটি সিংহ ছিল। তাদের অবশ্য এখন বয়স হয়েছে। সেই কারণেই বছর দুয়েক আগে বিশ্বাস (বয়স ১২ বছর) ও শ্রুতির (বয়স ৬ বছর) আগমন ঘটে কলকাতায়। এবার তাদের হাত ধরে চিড়িয়াখানার সংসার আরও বিস্তৃত হল।
উল্লেখ্য, এতদিন পর্যন্ত জিরাফের প্রজননের জন্যই বিখ্যাত ছিল আলিপুর। বেশ কয়েকটি জিরাফ জন্ম নিয়েছে এখানেই। ২৭ বছর পর জন্ম নিল সিংহ শাবক। নতুন অতিথিদের দেখতে সপ্তাহান্তে যে চিড়িয়াখানায় ভিড় উপচে পড়বে, তেমনটাই আশা কর্তৃপক্ষের।
[আরও পড়ুন: সরাসরি ফোন করুন মেয়রকে, শহরবাসীর অভিযোগ শুনতে নয়া উদ্যোগ পুরসভার]
সর্বশেষ খবর
-
মধ্যপ্রদেশে বিজেপির হ্যাটট্রিক! কংগ্রেসের মনোনয়ন বাতিল, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩ প্রার্থী
-
আতশ কাঁচের তলায় কৃষক বন্ধু-বাংলা শস্য বিমার তালিকাও! করতে হবে পুনরায় আবেদন
-
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা