Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
TMC 21 July Shahid Diwas

একুশের সমাবেশে কীভাবে যান নিয়ন্ত্রণ, জেনে নিন বন্ধ থাকবে কোন কোন রাস্তা

কোন পথে বিভিন্ন রাস্তা দিয়ে ধর্মতলায় পৌঁছবে মিছিল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৪, ০৮:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৪, ০৮:১৯

options
link
একুশের সমাবেশে কীভাবে যান নিয়ন্ত্রণ, জেনে নিন বন্ধ থাকবে কোন কোন রাস্তা zoom
ফাইল ছবি।

অর্ণব আইচ: আজ তৃণমূলের একুশের সমাবেশ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। ধর্মতলার সমাবেশ মঞ্চের জন্য রাস্তায় ব্য়াপক যানজটের আশঙ্কা। অবশ্য শহরকে সচল রাখতে তৎপর কলকাতা পুলিশ। একাধিক রাস্তায় করা হচ্ছে যান নিয়ন্ত্রণ। বেশ কয়েকটি রাস্তা বন্ধও থাকবে। রবিবার রাস্তায় বেরনোর আগে জেনে নিন কোন কোন রাস্তা দিয়ে আসবে মিছিল, কোন রাস্তাই বা বন্ধ থাকবে।

যে রাস্তা দিয়ে মিছিল আসবে

Advertisement
  • শিয়ালদহ থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা।
  • হাওড়া থেকে ব্রিজ পেরিয়ে ব্রাবোর্ন রোড, ডালহৌসি হয়ে ধর্মতলা।
  • পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা।
  • হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড, ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলা।
  • শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদহ ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা।
  • বিবেকানন্দ রোড, পাথুরিয়াঘাটা স্ট্রিট, গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ধর্মতলা।
  • কলকাতা স্টেশন থেকে আর জি কর রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড অথবা শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা।
  • খিদিরপুর রোড থেকে ধর্মতলা।
  • হেদুয়া থেকে বিধান সরনি, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জি রোড।
  • ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র‌্যান্ড রোড, পলাশি গেট রোড, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং।

[আরও পড়ুন: একুশের সমাবেশে বড় চমক, মমতার সঙ্গে মঞ্চে থাকছেন অখিলেশ]

যে রাস্তা দিয়ে সমর্থকদের নিয়ে আসবে গাড়ি ও বাস

  • উত্তর কলকাতা ও উত্তর শহরতলি থেকে বি টি রোড, চিৎপুর হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গাড়ি আসবে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ি পার্ক করে বাকিটা মিছিল করে আসতে হবে ধর্মতলা।
  • রাজ্যের পশ্চিমাঞ্চল, বর্ধমান, হুগলির দিক থেকে দিল্লি রোড ধরে ডানকুনি, নিবেদিতা সেতু পেরিয়ে ডানলপ, বি টি রোড, দমদম রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড হয়ে মৌলালি। মৌলালিতে গাড়ি পার্ক করে মিছিল করে ধর্মতলা।
  • মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা থেকে গাড়ি ভিআইপি রোড, ই এম বাইপাস, পার্ক সার্কাস কানেক্টর ধরে পার্ক সার্কাস। সেখানে গাড়ি পার্ক করে মিছিল করে ধর্মতলা। মা ফ্লাইওভার ধরে গাড়ি এসে ময়দানে পার্ক করতে পারবে। সেখান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ার কিছু অঞ্চল থেকে কোনা এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে ময়দানে গাড়ি পার্ক করে মিছিল।
  • দক্ষিণ ২৪ পরগনা থেকে হাজরা পর্যন্ত এসে মিছিল অথবা ময়দান, জওহরলাল নেহরু রোডে গাড়ি পার্ক করে মিছিল।

রাস্তা বন্ধ

  • ধর্মতলা চত্বর, জওহরলাল নেহরু রোডের অংশ, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, গণেশ চন্দ্র অ্যাভিনিউ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যান চলাচলে রাশ।
  • গণেশ চন্দ্র অ্যাভিনিউ দিয়ে যান চলাচল করতে পারে। ধর্মতলার মূল মঞ্চের দিকে যাওয়ার রাস্তা গার্ড রেল, ড্রপ গেট ও সিজার ব্যারিকেড দিয়ে আটকানো থাকবে। থাকছে জায়েন্ট স্ক্রিন।

ওয়ান ওয়ে

  • ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ ব্রাবোর্ন রোড, আমহার্স্ট স্ট্রিট।
  • দক্ষিণ থেকে উত্তরে কলেজ স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, স্ট্র‌্যান্ড রোডের হেয়ার স্ট্রিট থেকে উডমান্ট স্ট্রিট, রবীন্দ্র সরণির বি কে পাল থেকে লালবাজার স্ট্রিট, বিধান সরণির কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোডের অংশ।
  • পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড।
  • পূর্ব থেকে পশ্চিমে বি বি গাঙ্গুলি স্ট্রিট।

পার্কিংয়ের বন্দোবস্ত
ভিক্টোরিয়ার কাছে এজেসি বোস রোডের উপর, হসপিটাল রোড, কুইনওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, স্ট্র‌্যান্ড রোড, ব্যান্ড স্ট্যান্ড, ময়দানের বিভিন্ন অংশে, সেন্ট্রাল অ্যাভিনিউ, বি বি গাঙ্গুলি স্ট্রিট, এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি, আমহার্স্ট স্ট্রিট, সিআইটি রোড, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড।

গাড়িতে রাশ
ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় কোনও ধরনের মালবাহী যানবাহন চলাচল করবে না। শহরে চলবে না কোনও ঠেলাগাড়ি ও ট্রাম।

[আরও পড়ুন: শাশুড়িকে ফোন করে বিপদ ডেকে আনে জামাল! কীভাবে জালে সোনারপুরের ‘ত্রাস’?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.