সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষকদরদী সভা করতে রাজ্যে এসে তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বলেন, রাজ্যে সিন্ডিকেট রাজ চালাচ্ছে শাসক দল৷ এরপরেই প্রধানমন্ত্রীকে পালটা আক্রমণের পথে হাঁটল তৃণমূল কংগ্রেস৷ তাদের অভিযোগ, রাজ্যের মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে মোদি৷ বিজেপি নিজেই সমগ্র দেশে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর সিন্ডিকেট চালাচ্ছে৷
[মেদিনীপুরে মোদির সভায় ভাঙল শামিয়ানা, আহতদের দেখতে হাসপাতালে স্বয়ং প্রধানমন্ত্রী]
সোমবারের সভায় প্রথম থেকেই রাজ্যের শাসক দলের প্রতি আক্রমণাত্মক ছিলেন প্রধানমন্ত্রী৷ রাজ্যের শাসন ব্যবস্থা থেকে সিন্ডিকেট রাজ -একের পর এক ইস্যুতে সমালোচনায় তিনি বিদ্ধ করছিলেন তৃণমূল কংগ্রেসকে৷ বলেন, ‘‘রাজ্যের কী হাল তা সবাই জানেন৷ এখানে সিন্ডিকেটকে না জানিয়ে কিছুই করা যায় না৷ বাংলার মানুষ জানেন, সারদা-নারদায় কারা অভিযুক্ত৷’’ রাজ্যে বামেদের ক্ষমতাচ্যুত করে ঠিক যেভাবে তৃণমূল এসেছে, আগামী কয়েক মাসের মধ্যে বিজেপিকেও বাংলার মানুষ একই ভাবে ক্ষমতার স্বাদ দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ এরপরেই বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আসরে নামেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান৷ যৌথ বিবৃতি প্রকাশ করে তাঁরা অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে বিজেপি৷ সিন্ডিকেটের মাধ্যমে দেশে নোটবন্দি করেছে, সিন্ডিকেটের মাধ্যমেই বিজেপি দেশের বিভিন্ন এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছে বলে ঘোরতর অভিযোগ করেন তাঁরা৷ মোদিকে তথা বিজেপিকে সাবধান করে তাঁদের হুঁশিয়ারি, আগুন নিয়ে খলতে নেমেছে বিজেপি৷
[সিন্ডিকেটের রাজত্ব চলছে বাংলায়, মেদিনীপুরে মমতাকে তোপ মোদির]
কেবল সিন্ডিকেট নিয়েই নয়, ওই দিনের সভাকে ঘিরেও প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছে তৃণমূল৷ তাঁদের বক্তব্য, সমগ্র দেশে, বিশেষত বিজেপিশাসিত রাজ্যগুলিতে এত কৃষক মৃত্যু ঘটলেও এ রাজ্যে তার সংখ্যা শূন্য৷ এখানেই শেষ নয়, বিহার-ওড়িশার মতো প্রতিবেশী রাজ্য থেকে লোক ভাড়া করে এনে সোমবারের সভায় মাঠ ভরিয়েছে বিজেপি, কটাক্ষ করে এমন মন্তব্যও করতে শোনা গিয়েছে অনেক তৃণমূল নেতাকে৷
সর্বশেষ খবর
-
বুলেট ট্রেনের তুঙ্গ গতিতে এগিয়ে চলাই এখন রাজ্যের একমাত্র পথ
-
‘পুরনো কমিটি শিল্পীদের চিঠি-মেল গায়েব করে দিত’, আর্টিস্ট ফোরাম নিয়ে বিস্ফোরক ভাস্বর
-
চোট সারিয়ে ১০ ওভার বোলিং! আইপিএলের ব্যর্থতা ভুলে ওয়ানডে’তে কামব্যাকের পথে হার্দিক
-
এবার বিদ্রোহী দলে নাম লেখাচ্ছেন অভিষেকের ‘সেনাপতি’ সায়নী! দিল্লি দরবারে তুঙ্গে জল্পনা
-
ডিমের পর নতুন অস্ত্র! ধৃত সব্যসাচীকে লক্ষ্য করে পচা টমেটো, গোবর উত্তেজিত জনতার