সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দীপাবলির পরই রাজ্যজুড়ে রাজনৈতিক কর্মসূচিতে নামতে চলেছে তৃণমূল৷ ২০১৯-র ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সামনে রেখে নেতাজি ইনডোরে কর্মিসভার ডাক দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ এদিন সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা-সহ সিবিআইয়ের গৃহযুদ্ধ প্রসঙ্গেও বিজেপিকেও কটাক্ষ করেন পার্থ৷ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আগেই বলছেন, সিবিআই এখন বিজেপি ব্যুরো অব ইনভেস্টিগেশন৷ এখন এটা প্রমাণিত৷’’ সিবিআই বিজেপির ‘মুখপাত্র’ হিসাবে কাজ করছেও কটাক্ষ করেন তিনি৷’’ বিজেপিকে আক্রমণের পাশাপাশি ব্রিগেডের প্রস্তুতি হিসাবে গুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন৷ লোকসভার প্রস্তুতি হাসাবে আগামী ১৬ নভেম্বর নেতাজি ইনডোরে কর্মিসভায় দলনেত্রী নিজে থাকবেন বলেও জানান মহাসচিব৷
[ঘুড়ির সুতোয় গলায় চোট বাইক আরোহীর, রক্তারক্তি কাণ্ড মা উড়ালপুলে]
তৃণমূল সূত্রে খবর, ওই কর্মিসভায় তৃণমূলের সমস্ত সাংসদ, বিধায়ক, রাজ্যের সমস্ত কাউন্সিলর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি, জেলা সভাপতি সদস্য ও শাখা সংগঠনের নেতাদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ মনে করা হচ্ছে, ওই দিনই দলীয় নেতৃত্বের মাথায় ২০১৯-র লোকসভা নির্বাচনে ‘৪২-এ ৪২’-এর টার্গেট বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ব্রিগেডের জনসভায় রেকর্ড জমায়েত করানো থেকে শুরু করে গ্রাম-বাংলায় সংগঠন আরও মজবুত করতেও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী৷ এমনকী, শহর ও শহরতলী এলাকায় মানুষের মধ্যে জনসংযোগ বাড়ানো ও নাগরিক পরিষেবা ঠিকঠাক পৌঁছে দেওয়া-সহ বিজেপির মেরুদণ্ড ভাঙতে বেশকিছু নির্দেশও দিতে পারেন তিনি৷
[বেলেঘাটায় কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে গবেষকের শ্লীলতাহানি, প্রশ্নে নিরাপত্তা]
তৃণমূল সূত্রে খবর, ২০১৯-র নির্বাচনকে সামনে রেখে ব্রিগেডের সভার মূল দায়িত্বে রয়েছেন তৃণমূল রাজ্যের সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল ভবন সূত্রে জানা গিয়েছে, ২০১৯-এর নির্বাচনের কথা মাথা রেখে ফেডারেল ফ্রন্ট গঠনের লক্ষ্যে কংগ্রস-সহ দেশের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলিকে সভায় আসার আমন্ত্রণ জানানো হবে৷ আমন্ত্রণ জানানো হবে সোনিয়া ও রাহুল গান্ধীকেও৷
সর্বশেষ খবর
-
চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!
-
শান্তি বহু দূর! ইরানকে ‘শিক্ষা’ দিতে হরমুজে মার্কিন রণসজ্জা, প্রণালী ঘিরল ২০ ‘জলদানব’
-
শনির দশায় জেরবার সায়ন্তিকা! প্রেম জীবন নিয়ে নায়িকাকে কোন পরামর্শ জ্যোতিষীর?