Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

নেত্রীর অপমান মানব না, বিজেপিকে হুঁশিয়ারি পার্থর

বিজেপির বিরুদ্ধে পথে তৃণমূল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৭, ১১:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৭, ১১:০৮

options
link
নেত্রীর অপমান মানব না, বিজেপিকে হুঁশিয়ারি পার্থর zoom
Advertisement
স্টাফ রিপোর্টার: রাজ্যে অশান্তি সৃষ্টির প্রতিবাদে এবার বিজেপির বিরুদ্ধে পালটা পথে নামল তৃণমূল কংগ্রেস। পাহাড়ে দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতাদের নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির নামে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স ছেঁড়া হয়। নানা প্ররোচনা দিয়ে ভাঙচুর করে বিজেপি কর্মীরা। এরই প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে পথে নামে তৃণমূল কংগ্রেস।

নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর একটা নাগাদ শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ধর্মতলা, লালবাজার, হাজরা, খিদিরপুর, গোলপার্ক, যাদবপুর, বেহালায় বিক্ষোভ মিছিলে শামিল হন তৃণমূল নেতৃত্ব। প্রতিবাদ দেখালেন সাংসদ-বিধায়ক থেকে দলের সর্বস্তরের নেতৃত্ব। ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খিদিরপুরে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, হাজরায় মন্ত্রী ইন্দ্রনীল সেন ও মেয়র পারিষদ দেবাশিস কুমার। গড়িয়াহাটে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হাজরায় মদন মিত্রও বিক্ষোভে অংশ নেন। টালিগঞ্জে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস ও রাসবিহারীতে মালা রায় বিক্ষোভে নেতৃত্ব দেন। বেহালায় মিছিলে নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “গুটিকয়েক লোক নিয়ে গিয়ে পাহাড়কে আবার অশান্ত করার চক্রান্ত চালাচ্ছে। তাতেই শেষ নয়। আবার আমাদের নেত্রীকেও অপমান করছে। কিছুতেই মেনে নেব না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.