সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতির জন্য সরাসরি শাসকদলকে কাঠগড়ায়ও তুলেছেন তিনি। এবার নাম না করে টুইটে এবার বিচারপতিকে বিঁধলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কলকাতা হাই কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা চলছে। সেই মামলার শুনানিতে একাধিকবার শাসকদলকে নিশানা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কখনও বলেছেন ধেঁড়ে ইঁদুররা সামনে আসবে। কখনও আবার বলেছেন, “আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।” এসবের মাঝে বুধবার সকালে একটি টুইট করেন কুণাল ঘোষ। লেখেন, “দুর্নীতির যদি কেউ সব জানেন, ‘মাথা’ চেনেন, ‘ধেড়ে ইঁদুর’ জানেন বলে ভাব দেখিয়ে প্রচার চান, তাঁকে অবিলম্বে সেই মামলায় সাক্ষী হিসেবে তদন্তে ডেকে পাঠানো হোক। যিনি সব জানেন, তিনি শুধু সংলাপ দিয়ে মেগাসিরিয়াল চালাবেন কেন? আসুন তদন্তে।” টুইটে কুণাল ঘোষ কারও নাম নেননি, তবে মনে করা হচ্ছে তাঁর এই কড়া টুইট বিচারপতি গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ করেই। বিচারপতির চেয়ার ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাক্ষী হিসেবে আদালতে হাজিরার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলুক। অপরাধীরা শাস্তি পাক।
যদি কেউ সব জানেন, ‘মাথা’ চেনেন, ‘ধেড়ে ইঁদুর’ জানেন বলে ভাব দেখিয়ে প্রচার চান, তাঁকে অবিলম্বে সেই মামলায় সাক্ষী হিসেবে তদন্তে ডেকে পাঠানো হোক। যিনি সব জানেন, তিনি শুধু সংলাপ দিয়ে মেগাসিরিয়াল চালাবেন কেন? আসুন তদন্তে।— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 7, 2022
এ প্রসঙ্গে বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “কুণাল ঘোষ ও তৃণমূল প্রমাণ করে দিয়েছেন ওনারা দোষী। আলাদা করে কারও কিছু প্রমাণ করার নেই।” তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “আমরা বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি। বিচার নিরপেক্ষ হোক। “
[আরও পড়ুন: অধ্যক্ষ ঘেরাও মুক্ত হলেও মেডিক্যাল কলেজে অশান্তি অব্যাহত, দাবি না মানলে আমরণ অনশনের হুঁশিয়ারি]
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?