পুনর্নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan)। অভিযোগ, তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে। মনোবল ভাঙার চেষ্টায় পুনর্নির্বাচনের আগে তাঁকে গ্রেপ্তারির আশঙ্কা করছেন তৃণমূল প্রার্থী। তাই তিনি রক্ষাকবচের আর্জিতে হাই কোর্টে মামলা দায়ের করেন জাহাঙ্গির। বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান তিনি। সোমবার দুপুর ২টোয় মামলার শুনানির সম্ভাবনা।
এই বিষয়ে আরও খবর
ফলতার ‘ডাকাবুকো’ নেতা হিসাবে পরিচিত জাহাঙ্গির খান। ছাব্বিশের নির্বাচনের আগে থেকেই শিরোনামে তিনি। ওই এলাকায় ভোটের আগে উত্তরপ্রদেশের দুঁদে পুলিশ আধিকারিক ‘সিংহম’ অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক হিসাবে পাঠায় নির্বাচন কমিশন। ২৯ এপ্রিল ভোটের আগে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার হুঁশিয়ারির পরেও জাহাঙ্গির বলেছিলেন, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি।’ তারপর রাজনৈতিক পরিস্থিতির বদল ঘটে। গেরুয়া শিবিরের ঝড়ে কার্যত পর্যুদস্ত তৃণমূল।
তবে মাঝে ফলতার ভোট বাতিল হয়ে যায়। নির্বাচন কমিশনের নির্দেশে আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন। ২৪ মে ফলপ্রকাশ। রাজ্যে পালাবদলের পর থেকে কার্যত গৃহবন্দি হয়ে যান জাহাঙ্গির। গত ১৫ মে তাঁকে ফের নিজের কার্যালয়ে ঢুকতে দেখা যায়। পুনর্নির্বাচন নিয়ে মোটেও চিন্তিত নন বলেই জানান জাহাঙ্গির। বরং ‘পুষ্পা’ স্টাইলেই বলেন, ‘‘ফলতার মানুষের উপর বিশ্বাস রয়েছে। মানুষ যা রায় দেবেন, সেই রায় মাথা পেতে নেব।” এরপর গত শনিবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ফলতায় রাজনৈতিক সভা করেন শুভেন্দু অধিকারী। জাহাঙ্গির খানের উদ্দেশে বলেন, “কোথায় পুষ্পা, দেখা পাওয়া যাচ্ছে না কেন? এবার কাউকে অশান্তি করতে দেওয়া হবে না।” শুধু তাই নয়, শুভেন্দু সাফ জানান ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় ১৯ জন কুখ্যাত অপরাধীর নাম জানিয়েছিল মানবাধিকার কমিশন। সেই তালিকায় জাহাঙ্গিরের নাম ছিল। ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তারপরই রক্ষাকবচের আর্জি জানিয়ে হাই কোর্টে জাহাঙ্গির।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর



