Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Sougata Roy

গুরুতর অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, ভর্তি কলকাতার নার্সিংহোমে

শোনা গিয়েছে, স্নায়ুর সমস্যা ও ডিমেনশিয়ায় ভুগছেন দমদমের তৃণমূল সাংসদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৫, ১৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৫, ১৮:০৯

options
link
গুরুতর অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, ভর্তি কলকাতার নার্সিংহোমে zoom

অর্ণব দাস: ছুটির দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হল মধ্য কলকাতার নামী নার্সিংহোমে। সেখানে তাঁর বিশেষ চিকিৎসা চলছে বলে খবর। শোনা যাচ্ছে, সপ্তাহখানেক ধরেই তিনি অসুস্থ, স্নায়ুর সমস্যার ভুগছেন। রবিবার দুপুরে তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তখন আর ঝুঁকি নেননি পরিবারের সদস্যরা। ভর্তি করান কলকাতার নার্সিংহোমে। 

এর আগে গত ৩০ এপ্রিল, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনও সৌগত রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওইদিন দিঘা নয়, আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ। গাড়ি থেকে নামার পর অসুস্থ বোধ করায় তৎক্ষণাৎ তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওইদিন রাতে বছর তিরাশির সৌগতবাবুর হার্টের অপারেশন হয়, বসানো হয় পেসমেকার। তারপর অবশ্য ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু রবিবার দুপুরে বাড়িতে থাকাকালীন ফের অসুস্থ বোধ করেন সৌগত রায়। তাঁর বুকে ব্যথা হয় বলে জানান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে তাঁকে নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিটের কাছে ওই বেসরকারি নার্সিংহোমে। জানা গিয়েছে, ডিমেনশিয়ায় ভুগছেন সৌগত রায়। আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। অসংলগ্ন কথা বলছিলেন তিনি।শনিবার বিকেল থেকে ঘনঘন শৌচাগারে যাচ্ছিলেন।পায়ে ব্যাথা রয়েছে তাঁর। নার্সিংহোমে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সেসবের ফলাফলের জন্য অপেক্ষা করছেন বিশেষজ্ঞরা। তবে সর্বক্ষণ চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তৃণমূল সাংসদ। এনিয়ে চলতি বছরের মধ্যে তিনবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল সৌগত রায়কে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মী, অনুরাগীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.