সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। বুধবার নজরুল মঞ্চে দলের বর্ধিত কোর কমিটি সভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, আগামী ৯ নভেম্বর নোট বাতিলের প্রতিবাদে দেশজুড়ে কালা দিবস পালন করা হবে। দলের কর্মীদের প্রতি মমতার বার্তা, অনেক লড়াই-সংগ্রামের মাধ্যমে তৃণমূল দলটা তৈরি হয়েছে। যে কাজ জনগণের পক্ষে, সেই কাজ করতে হবে। আরাম কেদারায় বসে দল করা যাবে না।
[ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ভিডিও ফাঁসে গ্রেপ্তার গৃহশিক্ষক]
আসন্ন লোকসভা ভোটে সামনে রেখে রাজ্যে সংগঠন মজবুত করতে চাইছে বিজেপি। প্রয়োজনে অন্য দল থেকে নেতাদের ভাঙিয়ে আনার প্রস্তাবে সম্মতি দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিজেপিতেই যোগ দিতে পারেন একদা শাসকদলের ‘নম্বর টু’ মুকুল রায়। বস্তুত, সম্প্রতি রাজ্যে বেশ কয়েকটি নির্বাচনের বামেদের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটে কিছুটা চাপে পড়ে গিয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে বুধবার নজরুল মঞ্চে বর্ধিত কোর কমিটি সভায় কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনমুখী হওয়ারই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘সংগ্রামের অপর নাম তৃণমূল। কারও আর্থিক সাহায্যে দল ক্ষমতায় আসেনি। দলে থেকে দলবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। নিজেদের স্বার্থে ঝগড়া করা চলবে না। সবাইকে নিয়ে চলতে হবে। যাঁরা দলকে নিয়ে গর্ববোধ করে না, তাঁদের দলে কোনও স্থান নেই।’ এদিন দলের গোষ্ঠীকোন্দল নিয়ে দক্ষিণ দিনাজপুরে বিপ্লব মিত্র, শঙ্কর চক্রবর্তী ও মালদায় সাবিত্রী মিত্র, কৃষ্ণেন্দু চৌধুরীকে সতর্ক করে দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[নোবেল তদন্তে সিবিআইকে তীব্র ভর্ৎসনা আদালতের]
এদিন নোট বাতিল ও আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, কোটি কোটি টাকার খেলা চলছে। নোট বাতিল নিয়ে তদন্ত হওয়া দরকার। আগামী ৯ নভেম্বর নোটবাতিলের প্রতিবাদে সারা দেশে কালা দিবস পালন করবে তৃণমূল। মমতার অভিযোগ, কেন্দ্রের সমালোচনা করলেই খুন করা হচ্ছে। সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এমনকী, কখনও কখনও তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি মোবাইলের সঙ্গে আধার কার্ড যুক্ত করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যক্তিগত গোপনীয়তা মানুষের অধিকার। তিনি মোবাইলে সঙ্গে আধার কার্ড যুক্ত করবেন না। পাশাপাশি, রাজ্যে ডেঙ্গুর প্রকোপ ও সারদা-নারদা ইস্যুতেও বিরোধীদের অভিযোগ খারিজ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
[কলকাতা মেট্রো রেলের জন্মদিনে প্রকাশিত নয়া থিম সং]
সর্বশেষ খবর
-
নেশাই কাড়ল প্রাণ! বাইকে চড়ে বেড়াতে গিয়ে নেপালে পথের বলি বাংলার যুবক
-
কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ খুনের মামলায় চার্জগঠন! নাম পরেশ-স্বপন-সহ ১৯ জনের
-
স্থির আয়ের বিকল্প খুঁজছেন? হদিশ রইল পাঁচ ‘রত্নে’র
-
ইছামতীর তীরে বুলডোজার! আদালতের নির্দেশে সরকারি জমিতে ওঠা বেআইনি হোটেল ভাঙা শুরু
-
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বাড়বে সাইবার জালিয়াতি! উদ্বিগ্ন কেন্দ্র, মেটার বিরুদ্ধে পদক্ষেপ?