Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
TMC

ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল, ৩২ ঘণ্টার ধরনায় বসছে মহিলা শাখা

গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসবে ঘাসফুল শিবিরের মহিলা শাখা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৩, ২০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৩, ২০:০৯

options
link
ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল, ৩২ ঘণ্টার ধরনায় বসছে মহিলা শাখা zoom

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে গত ২৯ মার্চ রেড রোডে টানা ৩০ ঘণ্টা ধরনায় বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারের উপর চাপ বাড়াতে আবারও ধরনায় বসার সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক শিবির। মঙ্গলবার থেকে টানা ৩২ ঘণ্টার জন্য ধরনায় বসবে তৃণমূল মহিলা কংগ্রেস।

জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসবে ঘাসফুল শিবিরের মহিলা শাখা। উপস্থিত থাকার কথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা থেকে তৃণমূলের সাংসদ, বিধায়ক ও অন্য নেত্রীরা। বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ৩২ ঘণ্টা চলবে ধরনা। আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পে কেন্দ্র সরকারের কাছ থেকে পাওনা অর্থ থেকে বঞ্চিত হয়েছে বাংলা। সেই বঞ্চনার কথা মনে করিয়ে বিজেপি সরকারকে চাপে ফেলতেই আরও একবার ধরনার সিদ্ধান্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিশ্বভারতী-অমর্ত্য সেন জমিজটে কড়া সিদ্ধান্ত! নোবেলজয়ীর বাড়ির সামনে বিধায়কদের অবস্থানের নির্দেশ মমতার]

মার্চে রেড রোডের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিভিন্ন ইস্যুর বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। ওয়াশিং মেশিন নিয়ে অভিনব প্রতিবাদ করেন মমতা। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও বিক্ষোভ দেখান। সেই সঙ্গে হুঙ্কার দেন, “প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধরনায় বসব। সে হিম্মত আমার আছে। আমি তো জনপ্রতিনিধি।”

প্রসঙ্গত মঙ্গলবারই তৃণমূল সরকারের ১২ তম বর্ষপূর্তিতে ফের জোটের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চব্বিশে লোকসভা ভোটের (Lok Sabha Election) পরিবর্তনের ডাক দেন তিনি। বিরোধীরা একজোট হলে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হঠানো সম্ভব বলে মনে করছেন মমতা। একদিকে যেখানে গেরুয়া শিবিরকে ধাক্কা দিতে জোটের বার্তা দিচ্ছেন মমতা, ঠিক সেদিনই নতুন করে কেন্দ্রের বিরুদ্ধে ধরনার ঘোষণা করে মোদি সরকারকে সাঁড়াশি চাপে ফেলার চেষ্টা করছে তৃণমূল বলেই মত ওয়াকিবহাল মহলের।   

[আরও পড়ুন: কার এজলাসে গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরে যাওয়া ২ মামলা? জানাল হাই কোর্ট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.