সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তাল সেন্ট্রাল অ্যাভেনিউ চত্বর৷ মঙ্গলবার রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির পরই কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ মধ্য কলকাতায় বিজেপি ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা৷ মূলত নোট বাতিলের বিরোধিতা করায় প্রতিহিংসার রাজনীতি করছে নরেন্দ্র মোদির সরকার, এই ইস্যুতেই বিজেপি ভবনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা৷

এদিন তৃণমূল কর্মীরা বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে দু’পক্ষের মধ্যে বচসা বাধে বলে খবর৷ শুধু তাই নয়, বিজেপি অফিসের দিকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা পাথর ছোঁড়েন বলেও অভিযোগ৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে তিন-চারটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও অবস্থা চরম আকার ধারণ করেছে৷

জানা গিয়েছে, রাজ্যের তৃণমূল কর্মীরা কেন্দ্রের রাজনীতির বিরুদ্ধে সরব হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন৷ স্থানীয় সূত্রের খবর, ঘটনার জেরে রাস্তাঘাট বন্ধ রয়েছে৷ ওই এলাকার যান চলাচলও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে৷ রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে গাড়ি করে তৃণমূল কর্মীরা এই চত্বরে এসে হাজির হচ্ছেন বলেও জানা গিয়েছে৷
BJP office in Kolkata attacked by TMC students’ wing after TMC MP Sudip Bandyopadhyay’s arrest
— ANI (@ANI_news) January 3, 2017
সর্বশেষ খবর
-
এমবাপেকে ‘ধমক’ পরিচালকের, একজোট হয়ে বদলা নিলেন রোনাল্ডো-ভিনিরা! দেখুন ভিডিও
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার
-
জল্পনার ঘোলাজল পেরিয়ে মেয়র পদে ইস্তফা ফিরহাদের! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর