Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
TMC

২১ জুলাই শুরু তৃণমূলের লোকসভার প্রচার, শহিদ দিবসের পোস্টার নিয়ে নয়া নির্দেশিকা দলে

কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে প্রস্তুতি বৈঠক ফিরহাদ হাকিমের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৩, ১০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৩, ১০:৩০

options
link
২১ জুলাই শুরু তৃণমূলের লোকসভার প্রচার, শহিদ দিবসের পোস্টার নিয়ে নয়া নির্দেশিকা দলে zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: এবারের ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচার শুরু করবে তৃণমূল কংগ্রেস (TMC)। ধর্মতলার ওই জনসভা মূলত পঞ্চায়েত ভোটের বিজয় উৎসব হিসাবে দলীয় স্তরে ধরা হলেও জননেত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় (Mamata Banerjee) ওইদিন থেকেই কেন্দ্রে বিজেপি বিদায়ের প্রচার শুরু করে দেবেন।

স্বভাবতই এবছর ২১ জুলাইয়ের মঞ্চ ও জনসভা রাজনৈতিক মহলে পৃথক মাত্রা পেতে চলেছে। দলীয় স্তরে পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীদের সমর্থনে জোর প্রচারের পাশাপাশি ২১ জুলাই নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বুধবারই সভার জন‌্য পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের তরফে নেত্রীর ছবি দিয়ে পোস্টার প্রকাশ করা হয়েছে। ‘অমর একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো’ শীর্ষক পোস্টার ও হোর্ডিংয়ে প্রধান বক্তা হিসাবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নাম দেওয়া হয়েছে। এই একই হোর্ডিং ও পোস্টার রাজ্যের সর্বত্র পাঠানো হচ্ছে। দলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও পোস্টার বা হোর্ডিংয়েই কোনও ব‌্যক্তি বা জনপ্রতিনিধির নাম দেওয়া যাবে না। শুধুমাত্র প্রচারে স্থানীয় সংগঠনের নাম থাকতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিচারপতিদের বিচার্য মামলায় বদল, মান্থার হাত থেকে সরছে পুলিশি মামলা]

পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে জোর প্রচারের পাশাপাশি ‘২১ জুলাই ধর্মতলা চলো’ নিয়েও জোর প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। দলের তরফে অন‌্যতম রাজ‌্য সাধারণ সম্পাদক ও পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে মহানগর জুড়ে ২১ জুলাইয়ের ফ্লেক্স-হোর্ডিং লাগানোর নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, দলের তরফে রাজ‌্যজুড়ে একটাই ফ্লেক্স হবে, তার ডিজাইন করা সিডিও সমস্ত কাউন্সিলরকে দিয়ে আগামী রবিবারের মধ্যে মহানগরের সমস্ত রাস্তায় হোর্ডিং দিতে বলেছেন ফিরহাদ।

বুধবার কলকাতায় এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন,‘‘সমস্ত কাউন্সিলরকে বলা হয়েছে প্রতিটি ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের ছবি দেওয়া হোর্ডিং দ্রুত লাগিয়ে দিতে। ওয়ার্ডে বাসিন্দাদের কাছে বাম সরকারের সেদিনের হিংস্রতা ও তান্ডবের কথা তুলে ধরতে হবে। জানিয়ে দিতে হবে সিপিএমের জুলুম ও সন্ত্রাস কতটা ভয়ংকর ছিল।’’ জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ এলেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কাউন্সিলরদের মমতা বন্দ্যোপাধ‌্যায়ের ছবি দিয়ে তোরণ করার পরামর্শও দিয়েছেন মেয়র। শহরের সমস্ত রাস্তায় দলীয় পতাকা ও শহিদদের ছবি লাগিয়ে শ্রদ্ধা জানাতে হবে।

[আরও পড়ুন: পঞ্চায়েতে রাম-বাম জোট নিয়ে অস্বস্তিতে সিপিএম, মহাজোটের কথা মানতে নারাজ সেলিম]

পঞ্চায়েত ভোটের প্রচারে দলের ৫৮ বক্তা সভা-সমিতিতে ব‌্যস্ত। তারই ফাঁকে মুর্শিদাবাদ থেকে প্রচার সেরে শহরে ফিরেই মঙ্গলবার সন্ধ‌্যায় পুরভবনে দলীয় কাউন্সিলরদের নিয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করেন মেয়র। প্রস্তুতি সভায় বক্তব‌্য রাখেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশিস কুমার। তবে শহিদ দিবস ঘিরে কলকাতায় পতাকা, ফেস্টুন, হোর্ডিং এবং শহিদ স্তম্ভ তৈরির পাশাপাশি ২১ জুলাই প্রতিটি ওয়ার্ড থেকেই রেকর্ড সংখ‌্যায় কর্মী ও সমর্থক ধর্মতলায় নিয়ে আসার জন‌্য কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন মেয়র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.