স্টাফ রিপোর্টার: টোটো রেজিস্ট্রেশনের (Toto Registration) সময়সীমা বাড়ল। ৩০ নভেম্বর ছিল টোটো নথিভুক্তিকরণের আবেদনের শেষদিন। সেই মেয়াদ এক মাস বাড়ানো হল। টোটো রেজিস্ট্রেশনের আবেদন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা যাবে। বুধবার পরিবহণ দপ্তরের তরফে এবিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানেই জানানো হয়েছে, একাধিক টোটো মালিকের আবেদনের ভিত্তিতে এই সময় বাড়ানো হল।
রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছিল পরিবহণ দপ্তর। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। গত মাসের ১৩ তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু দেড় মাস হতে চললেও এই রেজিস্ট্রেশনের আবেদনে তেমন সাড়া মেলেনি। মনে করা হচ্ছে, সেকারণেই সময়সীমা বাড়ানো হল।
পরিবহণ দপ্তরসূত্রে খবর, এক হাজার টাকা ফি দিয়ে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন। তাতে কিউআর কোড থাকবে। সেই নম্বরের স্টিকার টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। এই টোটো শুমারের পর তা নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। পরে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েতে রুট ঠিক করা হবে। পাশাপাশি আগামীদিনে টোটো চালাতে গেলেও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের।
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের