Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

লালবাজারের কাছে রহস্যমৃত্যু রত্ন ব্যবসায়ীর, খুন বলেই অনুমান পুলিশের

ডাকাতি নাকি, ব্যবসায়িক শত্রুতা- খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০১৭, ০৭:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০১৭, ০৭:১৩

options
link
লালবাজারের কাছে রহস্যমৃত্যু রত্ন ব্যবসায়ীর, খুন বলেই অনুমান পুলিশের zoom

অর্ণব আইচ, কলকাতা: নিজের দোকানের মধ্যে রহস্যজনক মৃত্যু হল রত্ন ব্যবসায়ীর। লালবাজার সংলগ্ন জাকারিয়া স্ট্রিটের এই ঘটনার কারণ ঘিরে ধন্ধে তদন্তকারীরা।

[সুড়ঙ্গে কলসিবন্দি মোহর? চাঞ্চল্য জমিদার বাড়িতে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

BUSINESSMAN-MURDER-2

৫ নম্বর জাকারিয়া স্ট্রিটে দোকান মহম্মদ সেলিমের (৫৬)। তাঁর বাড়ি নারকেলডাঙায়। পুলিশ সূত্রে খবর, পেশায় চুনি-পান্নার ব্যবসায়ী মহম্মদ সেলিম সোমবার রাতে জহুরি বাজারে নিজের দোকানে একাই ছিলেন। প্রতিদিন রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দোকান ছেড়ে বাড়ি চলে যেতেন সেলিম। মালিককে নিয়ে যেতে দোকানের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করতেন চালক ইলিয়াস। এদিন সময়মতো চালক গাড়ি নিয়ে দোকানের সামনে দাঁড়ান। ফোন করে মালিককে ডাকেন। সেলিম চালককে বলেন তাঁর যেতে দেরি হবে। রাত ১০টা বেজে গেলেও সেলিম না আসায় তাঁকে ফোন করেন চালক ইলিয়াস। কিন্তু তিনি ফোন না তোলায় দোকানের দিকে এগিয়ে যান গাড়িচালক। দেখেন দোকানের শাটার নামানো। শাটার তুলে দোকানের ভিতর ঢুকে ইলিয়াস চমকে যান। দেখতে পান দোকানের অ্যান্টি চেম্বারের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন মহম্মদ সেলিম। তাঁর গলায় দড়ির ফাঁস এবং মুখে লিউকোপ্লাস্ট লাগানো। খবর যায় স্থানীয় থানায়। লালবাজারে গোয়েন্দা দপ্তরে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে যায় পুলিশ কুকুর। পুলিশ প্রাথমিক তদন্ত জানতে পারে সেলিমের মোবাইল খোওয়া গিয়েছে। দোকানের বেশ কিছু গয়নাও উধাও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই ব্যবসায়ীকে। ডাকাতির উদ্দেশ্যে খুন নাকি ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা তা অবশ্য পরিষ্কার নয়। তদন্তের স্বার্থে গাড়ির চালক ইলিয়াসকে পুলিশ আটক করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসবাদ করা হয়েছে এলাকার বাসিন্দাদের।

[নোবেল উদ্ধারে ‘ব্যর্থ’ সিবিআই, সিআইডি তদন্তের আর্জি জানিয়ে দায়ের জনস্বার্থ মামলা]

মৃতের পরিবার এঘটনায় এক ব্যবসায়ীকে সন্দেহ করছেন। তাঁদের বক্তব্য, আসানসোলের এক ব্যবসায়ী সোমবার জাকারিয়া স্ট্রিটের দোকানে যাওয়ার কথা ছিল। নানা অছিলায় ওই ব্যবসায়ী দেরি করতে থাকেন। এর ফলে দোকানে অপেক্ষা করছিলেন সেলিম। রাত আটটার পর ওই এলাকার দোকান বন্ধ হয়ে যায়। এলাকা ফাঁকা দেখে হামলা হয় বলে পরিবারের সদস্যদের অনুমান। তারা জানিয়েছেন ইমিটেশন গয়নার পাশাপাশি বেশ কিছু হিরে এবং দামি রত্নের অলঙ্কারও খোওয়া গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.