Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Local Train Cancel

২০ লোকাল বাতিল হাওড়ায়, তিন দিনব্যাপী ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা

ফুটঅভার ব্রিজ এবং সাবওয়ের মত কাজের জন্য দরকার পাওয়ার ব্লক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৬, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২৬, ১৪:০৯

options
link
২০ লোকাল বাতিল হাওড়ায়, তিন দিনব্যাপী ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা zoom
ফাইল ছবি।
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় পরিকাঠামোগত কাজের কারণে শনিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। মোট ২০ টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

তারকেশ্বর স্টেশনে ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে এবং রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে ৪ ঘণ্টা ৩০ মিনিট করে পাওয়ার ব্লক-এর প্রয়োজন। আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে সাবওয়ে কাজের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে ৮ ঘণ্টা ১৫ মিনিট ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে।

Advertisement

সেই কারণে তারকেশ্বর শাখায় শনিবার রাতে ৩টি আপ ও ডাউন, রবিবার ১২টি এবং সোমবার ৫টি লোকাল ট্রেন বাতিল হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি তারকেশ্বর স্টেশনে দেওয়া হয়েছে। বাতিল ট্রেনগুলোর মধ্যে রয়েছে, রবিবার ৩৭৩৭৩ হাওড়া-গোঘাট, ৩৭৩৭৪ গোঘাট-হাওড়া, ৩৭৪০১ তারকেশ্বর-গোঘাট, ৩৭৪২১ তারকেশ্বর -আরামবাগ, ৩৭৩৭২ গোঘাট- তারকেশ্বর, ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর, ৩৭৪০২ গোঘাট-তারকেশ্বর, ৩৭৪২২ আরামবাগ-তারকেশ্বর লোকাল, ৩৭৩৭১ হাওড়া-গোঘাট, ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া, ৩৭৪১৪ তারকেশ্বর-শেওড়াফুলি, ৩৭৪১৩ শেওড়াফুলি-তারকেশ্বর বাতিল হয়েছে।

সোমবার ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া, ৩৭৪১৪ তারকেশ্বর-শেওড়াফুলি, ৩৭৪১৩ শেওড়াফুলি-তারকেশ্বর, ৩৭৪০১ তারকেশ্বর-গোঘাট, ৩৭৪০২ গোঘাট-তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.