সুব্রত বিশ্বাস: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। পুজো কার্নিভ্যালের দিনই শিয়ালদহ দক্ষিণ শাখায় ঘণ্টার পর ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল। ভোগান্তির শিকার যাত্রীরা।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ গড়িয়ায় ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যায়। তার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। তার ফলে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। অফিস থেকে বাড়ি ফেরার সময় সমস্যায় পড়েন অনেকেই।
[আরও পড়ুন: বড় রানের খোঁজে শুভমান, কীভাবে অনুশীলন সারলেন ‘প্রিন্স’?]
আজ কলকাতার রেড রোডে পুজো কার্নিভ্যালের আয়োজন করা হয়। সেখানে শহরের বহু পুজো অংশ নেয়। বিজয়ার পরেও প্রতিমা দর্শনে রেড রোডমুখী হন অনেকেই। তারই মাঝে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন বিভ্রাটে সমস্যা যে আরও গুরুতর আকার ধারণ করে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ডাউন শাখায় আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আপ শাখায় প্রায় ঘণ্টাদুয়েক ধরে বন্ধ ট্রেন চলাচল। তার ফলে ভোগান্তির শিকার পথচলতিরা।
[আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধন ঘিরে চড়ছে উত্তেজনার পারদ, অযোধ্যায় বুক হয়ে গিয়েছে ৮০% হোটেলই!]
সর্বশেষ খবর
-
দিনকয়েক আগেই কলকাতায় আসা! রাতের অন্ধকারে হঠাৎ ফের বাংলাদেশে ফেরার চেষ্টা, সীমান্তে পা রাখতেই…
-
কলকাতায় পৌঁছেই মাঠে নেমে পড়ল ফোরলানের উরুগুয়ে, আজ আসছে ব্রাজিল
-
লাইনে শাবল ফেলে দুর্ঘটনার ছক! রুখে দিয়ে পুরস্কৃত দুই রেলকর্মী
-
তোলাবাজি অতীত, পাণ্ডবেশ্বরে ১ হাজার কোটির বিনিয়োগ! ‘প্রচুর কর্মসংস্থান হবে’, জানালেন বিধায়ক
-
মদের দোকান খুলতে বদলের বাংলায় নয়া বিধি! শপিং মলের ক্ষেত্রেও আনা হয়েছে সংশোধন