সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। লালগোলা প্যাজেঞ্জারের ইঞ্জিন বিকল হওয়ায় কাঁচরাপাড়ায় দাঁড়িয়ে যায় ট্রেন। ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
ব্যস্ত দিনে অফিস ছুটির পর এমন সময়ে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। অফিস থেকে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। প্রতিটি স্টেশনে ঘোষণা করা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত লালগোলা প্যাসেঞ্জারের ইঞ্জিন মেরামতি হবে, ততক্ষণ কোনও ট্রেন ছাড়বে না। যার জেরে মেন শাখার এক নম্বরে প্রতিটি ট্রেন পরপর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। চূড়ান্ত অস্বস্তিতে পড়েছেন যাত্রীরা। কিন্তু ইঞ্জিন ঠিক হতে কতক্ষণ সময় লাগবে তা এখনও বোঝা যাচ্ছে না। অর্থাৎ সমস্ত ট্রেনই যে গন্তব্যে পৌঁছতে বেশ খানিকক্ষণ দেরি করবে তা স্পষ্ট। তবে বনগাঁ শাখার ট্রেন চলাচল স্বাভাবিক বলেই জানা যাচ্ছে।
[প্রাথমিকের টেট-এ বসতে পারবেন প্রশিক্ষণরতরাও, নির্দেশ হাই কোর্টের]
কখনও ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয় তো কখনও শ্রমিক বিক্ষোভের শিকার হতে হয় নিত্যযাত্রীদের। দিনের পর দিন ট্রেন চলাচলের এমন দৃশ্যে তিতিবিরক্ত তাঁরা। তাঁদের বক্তব্য, যে দেশে বুলেট ট্রেন আনার কথা ভাবা হচ্ছে, সেখানে আগে এই ব্যবস্থার উন্নতির দিকে মন দিক রেলমন্ত্রক।
[গরুকে বাঁচাতে ডিভাইডারে বাইকের ধাক্কা, মৃত ৩]
সর্বশেষ খবর
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী
-
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার
-
সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হত লোক! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
টলিপাড়ার অচলাবস্থা কাটাতে অস্থায়ী কমিটি পাপিয়ার, ‘কনফেডারেশনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই’, জানালেন শমীক
-
শেষ ষোলোয় উঠে মাঠেই নৌকো বাইলেন হালান্ডরা, ভাইকিং রো’র নেপথ্যে লুকিয়ে কোন ইতিহাস?