Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

এবার অ্যাপ-ক্যাবের বাড়তি ভাড়া নেওয়ায় লাগাম টানল পরিবহণ দপ্তর

যেমন তেমন ভাড়া চাওয়ার দিনে ইতি৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৩:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৩:৩৩

options
link
এবার অ্যাপ-ক্যাবের বাড়তি ভাড়া নেওয়ায় লাগাম টানল পরিবহণ দপ্তর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সার্জ চার্জে লাগাম টানতে উদ্যোগী হল রাজ্য পরিবহণ দপ্তর৷ আজ বুধবার ক্যাব সংস্থাগুলির সঙ্গে বৈঠক ডাকে পরিবহণ দপ্তর৷ এদিনের এই বৈঠকে ক্যাব সংস্থাগুলিকে বাড়তি সার চার্জ না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়৷ এদিনের বৈঠকে সার্জ চার্জ ৪৫ শতাংশ পর্যন্ত বেঁধে দেওয়ার কথাও জানানো হয়৷ এছাড়াও, যাত্রী হয়রানি রুখতে ওলা, উবেরের মতো ‘গতিধারা’র প্রকল্পের আওতায় থাকা গাড়িগুলিকে একত্রিত করে অনলাইনের মাধ্যমে পরিষেবা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

[বাইক দুর্ঘটনায় মৃত্যু কমাতে পুলিশের নজর আরোহীর হেলমেটে]

বাড়তি সার চার্জের জেরে ওলা-উবেরের মতো অ্যাপ ট্যাক্সিতে চেপে বহু ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা৷ ভুক্তভোগীদের অভিযোগ, নির্দিষ্ট দূরত্ব ও আনুমানিক সময় বিচার করে প্রাথমিকভাবে একটা ভাড়া ঠিক করে দেওয়া হয়৷ কিন্তু রাস্তায় বেরিয়ে যানজটে ফেঁসে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার সময় ভাড়ার পরিমাণ কিছুটা বেড়ে যায়৷ ফলে বাড়ে বিপত্তি৷ মূলত এই সমস্যা দূর করতেই আজ পরিবহণ মন্ত্রী নিজে ক্যাব সংস্থাদের নিয়ে বৈঠকে বসেন৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এবার ছোটদের গণতন্ত্রের পাঠ, সিলেবাসে ঢুকছে ‘ভোটাধিকার’]

পরিবহণ দপ্তরের কর্তারা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরেই এই ধরনের ঘটনার কথা তাঁদের কানে আসছিল৷ যা কনজিউমার অ্যাক্টের বিরোধী। এটা এক ধরনের প্রতারণা। কারণ কেউ এক ভাড়ায় গাড়ি বুক করার পর মাঝরাস্তায় ভাড়া বাড়িয়ে দেওয়ার কোনও অধিকার কোনও সংস্থার নেই। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তাঁরাও। তাই নয়া আইনে এই অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে বাঁধার চিন্তাভাবনা শুরু হয়৷ শহরে যে প্রধান দুই ক্যাব সংস্থার গাড়ি চলে, তাদের বেশ কিছু নির্দেশ পাঠানো হয়৷ দপ্তর সূত্রে খবর সেখানে বলা হয়েছে, কোনওভাবেই মাঝপথে ভাড়া বৃদ্ধি করা যাবে না৷ একবার যে ভাড়ায় রাজি হবে সংস্থা, সেই ভাড়াতেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে হবে৷ ৪৫ শতাংশের বেশি সার্জ চার্জ নেওয়া যাবে না, এদিন দুই সংস্থাকেই সাফ জানিয়ে দিয়েছে পরিবহণ দপ্তর৷ এই বাড়তি চার্জ না থাকায় এবার থেকে লাভবান হবেন যাত্রীরা৷ এদিন সাফ জানিয়ে দেওয়া হয়, ঝড়-বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের নামে অতিরিক্ত সারচার্জ নেওয়া যাবে না। একই সঙ্গে ‘গতিধারা’র প্রকল্পের আওতায় থাকা গাড়িগুলি একত্রিত করে অনলাইনে মাধ্যমে পরিষেবা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে জানা গিয়েছে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.