সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল শোভাবাজার এলাকা। রবিবার গভীর রাতে হাটখোলা মোড়ের কাছে ঘাতক ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। মৃতের নাম সুজয় সাহা। বয়স ২০-র কোঠায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে শোভাবাজার স্ট্রিট।
[‘ম্যাজিক মাশরুম’ কেনাবেচার মাধ্যম বিটকয়েন, তদন্তে আন্তর্জাতিক যোগ পেলেন গোয়েন্দারা]
পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পালটা পুলিশও লাঠিচার্জ করে বলে দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ, রাতের শহরে পুলিশি নিরাপত্তা বলে কিছুই নেই ওই এলাকায়। যার ফলে দুর্ঘটনা রোখা যাচ্ছে না। এই ক্ষোভে ফেটে পড়ে প্রত্যক্ষদর্শীরা। পুলিশকে লক্ষ্য করে মারমুখী হয়ে ওঠে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে আসে অতিরিক্ত বাহিনী। গ্রেপ্তার করা হয় দু’জনকে।
পুলিশ সূত্রে খবর, শেষ পর্যন্ত জোড়াবাগান থানার বিশাল পুলিশবাহিনী এনে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কারা গন্ডগোল পাকাল, পিছনে দুষ্কৃতীদের কোনও মদত রয়েছে কি না, খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
[কলকাতা হাই কোর্টে অগ্নিকাণ্ড, আগুন বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে]
সর্বশেষ খবর
-
‘মতের অমিল মিটিয়ে নেব’, মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের বার্তা চিনের, চাপে বাংলাদেশ-পাকিস্তান
-
জোড়াফুল তুমি কার? কমিশনে মমতা ও ঋতব্রত শিবির
-
বঙ্গে লক্ষ্মীলাভে ইতিবাচক পদক্ষেপ! কলকাতা থেকে জাপান সরাসরি উড়ান? শিল্পমন্ত্রীর বৈঠকে আশা
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!