অর্ণব আইচ: শালিমার স্টেশন চত্বর এলাকায় আন্তঃরাজ্য পাচারচক্রের হদিশ! বিশেষ অভিযান চালিয়ে চক্রের দুই মাথাকে গ্রেপ্তার করল সিআইডি। অভিযুক্তদের কাছ থেকে দুদিনের এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, শিশুটিকে কোন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির বিশেষ দল নেতৃত্বে একটি দল শালিমার স্টেশন চত্বরে অভিযান চালায়। অভিযানে মানিক হালদার নামে যুবক ও মুকুল সরকার নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের থেকে উদ্ধার হওয়া শিশুকন্যাটিকে হাসপাতাল পাঠানো হয়। সিআইডির অভিযানের সময় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও ছিলেন।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় আরও কেউ যুক্ত কি না, কোন জায়গা থেকে এই চক্র চালানো হচ্ছে, জানার চেষ্টা চলছে। শিশুটিকে কোন রাজ্য থেকে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর প্রশ্ন উঠছে তবে কি ফের সক্রিয় হচ্ছে আন্তঃরাজ্য পাচারচক্র? খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ক্রীড়া দিবসে তরুণ প্রজন্মকে ‘খেলো ইন্ডিয়া’র বিশেষ বার্তা দেবেন মোদি, থাকবেন বাইচুং-সাইনারাও!
-
দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের, প্রতিবাদের নামে বিক্ষোভের ছক!
-
‘দাদাগিরি’র মঞ্চে রুক্মিণী, শুভশ্রী আর ইধিকা পালকে একসঙ্গে চাইবেন? দেব বললেন…
-
বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া! ‘সুপ্রিম’ নির্দেশে নয়া পদক্ষেপ কেরল সরকারের
-
ফেসবুকে নাটোরের তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম! বাংলায় আসতেই বিয়েতে ‘না’ প্রেমিকের, তারপর…