সুব্রত বিশ্বাস: কলকাতায় শুটআউট। ফের গুলি চলল শহরে। শুক্রবার রাতের এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই দুষ্কৃতী দলের সংঘর্ষকে কেন্দ্র করে এই গুলি চালানোর ঘটনাটি ঘটে গড়িয়াহাটের বন্ডেল গেট এলাকায়।
শুক্রবার রাত সাড়ে ১১টার সময় স্থানীয় ১২ নম্বর রাইফেল রেঞ্জ রোডের উপর দুই দুষ্কৃতীর ঝামেলা হয়। চন্দন যাদব এবং সূর্য সাউয়ের মধ্যের পুরনো একটি বিবাদ নিয়ে সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ, চন্দন কথা কাটাকাটির মধ্যে হঠাত্ই কোমর থেকে রিভলবার বের করে এক রাউন্ড গুলি চালায়। পালটা আক্রমণে সূর্যর দলবল মাথা ফাটিয়ে দেয় চন্দনের।
[আরও পড়ুন: চাকরিপ্রার্থীকে কামড়ের ঘটনায় শুরু বিভাগীয় তদন্ত, লেডি কনস্টেবলকে তলব লালবাজারের]
পুলিশের তরফে অবশ্য গুলি চালানোর বিষয়টি এখনও স্বীকার করা হয়নি। গড়িয়াহাট পুলিশের একটি দল গিয়ে চন্দন এবং তাঁর সহযোগীকে গ্রেপ্তার করে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। এই দুই দুষ্কৃতীর দলবলের মধ্যে অতীতেও একাধিকবার মারপিটের ঘটনা ঘটেছে বলে খবর। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। প্রায়ই দুষ্কৃতী তাণ্ডব ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ কোনও পদক্ষেপ নেয় না বলেই অভিযোগ।
[আরও পড়ুন: রাষ্ট্রপতিকে ‘অপমান’, অখিল গিরিকে নোটিস জাতীয় মহিলা কমিশনের, পথে বিজেপি]
সর্বশেষ খবর
-
তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা? জানতে চায় হাই কোর্ট, দৈনিক খরচ নিয়ে স্বস্তি পাবে কালীঘাট?
-
‘ডিম থেরাপি’র শিকার মহুয়া, ‘রাজনৈতিক শত্রু’র পাশে বিকাশরঞ্জন, সমর্থন অখিলেশেরও
-
‘রিয়ালিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে কী ধরনের চ্যাট হত, জানি’, অদিতিকে নিয়ে বিস্ফোরক তরুণজ্যোতি
-
জীবন-মৃত্যুর সীমান্তে দুই বন্ধু, ‘আমরা হেরে গেলে রোনাল্ডো কাপ জিতুক’, বলছেন মদ্রিচ
-
হারের পরের সাংবাদিক বৈঠকেই এল বাবার মৃত্যুসংবাদ, হতবাক কঙ্গোর কোচ, পাশে দাঁড়াল ফুটবল বিশ্ব