সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝুলিতে ছিল এম এ, বি এড ডিগ্রি। কিন্তু বহু চেষ্টা করেও মেলেনি পছন্দসই চাকরি। মানসিক অবসাদে আত্মঘাতী হলেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের নতুনপল্লির এক যুবক। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পছন্দমতো চাকরি না পাওয়ায় অবসাদেই আত্মহত্যা বলে দাবি পরিবারের। মৃতের নাম অতনু মিস্ত্রি। বয়স ৩০ বছর।
[প্রেমে বাধা, ১০ বছরের প্রেমিকাকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ যুবকের]
প্রতিবেশীরা জানাচ্ছেন, ইংরাজিতে এমএ, বিএড পাশ করে একটি চাকরি জন্য ঘুরছিলেন অতনু। কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছিলেন তিনি৷ গত দেড়-দুমাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন৷ মঙ্গলবার ওই যুবক চাকরির জন্য একটি সংস্থায় ইন্টারভিউ দিতে যান। পরিবারের দবি, সেখানে তাঁকে হাউস কিপিং-এর কাজের জন্য বলা হয়। পরে বাড়ি ফিরে এসে তাঁর মাকে বিষয়টি জানান। এর পরেই ঘরের দরজা বন্ধ করে দেন তিনি৷ কিছুক্ষণ পর অতনুবাবুর ভাই ওই ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সোনারপুর থানায় খবর দেওয়া হয়৷ দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর নিজের ঘরে টিভি চালিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন অতনু। রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
[মহিলা যাত্রীকে দেখেই হস্তমৈথুন, গ্রেপ্তার ওলা চালক]
একদিকে, চাকরি না পাওয়ার গ্লান, অন্যদিকে, শিক্ষিত হয়েও ঘর পরিষ্কারের চাকরির জন্য ডাক পাওয়ায়, রীতিমতো অপমানিত বোধ করেন তিনি। তার জেরেই আত্মহননের সিদ্ধান্ত বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
সর্বশেষ খবর
-
শিলিগুড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দুর্গার, কীভাবে সোশাল মিডিয়া ঘোরাল বাংলার প্রতিমাশিল্পীর ভাগ্য?
-
জুতো খুলেই আসনে, ‘হনুমান অংশ’ দেখলেন মুসলিম দর্শক, নিম করোলি বাবার মাহাত্ম্যে ‘রাজনীতিমুক্ত ভারত’!
-
ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি, মৃত ৩
-
নিজের কেন্দ্রেই ডিম-হামলা, ‘চোর’ স্লোগান, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে এবার শাহের বাড়িতে সৌগত
-
আহমেদাবাদের ‘দাদাগিরি’ নয়, অলিম্পিক হবে অন্য রাজ্যে? মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় জোর চর্চা