Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬

চিনা মাদক পাচারকারীদের জেরা করতে শহরে মার্কিন গোয়েন্দারা

মাদক পাচারে মার্কিন-যোগ স্পষ্ট হতেই এই পদক্ষেপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৮, ১০:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৮, ১০:৫৯

options
link
চিনা মাদক পাচারকারীদের জেরা করতে শহরে মার্কিন গোয়েন্দারা zoom
Advertisement

অর্ণব আইচ: মাদক পাচারচক্রের তদন্ত করতে কলকাতায় পৌঁছেছেন মার্কিন গোয়েন্দারা। সোমবার শহরে পৌঁছায় ‘ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি’ (ডিইএ)-র বিশেষ তদন্তকারী দল। মঙ্গলবার সিআইডি হেডকোয়ার্টার্স ভবানীভবনে ধৃত চিনা পাচারকারীদের জেরা করতে পারেন মার্কিন গোয়েন্দারা।

সূত্রের খবর, ধৃত পাচারকারীদের মধ্যে একজন কয়েকদিন আগেই আমেরিকা যায়। ওয়াং নামের ওই চিনা নাগরিকের পাসপোর্ট খতিয়ে দেখে এই কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। পাচারচক্রে মার্কিন যোগ সামনে আসায় তদন্তে নেমেছে ডিইএ। উল্লেখ্য, আমেরিকায় মাদক বিরোধী অভিযান চালায় সরকারি সংস্থাটি। কী উদ্দেশ্যে ওয়াং আমেরিকা যায়, সেখানে কাদের সঙ্গে যোগাযোগ করে, সে সমস্তই খতিয়ে দেখবেন মার্কিন গোয়েন্দারা।আমেরিকাতেও এই নিষিদ্ধ মাদকের বিপুল চাহিদা আছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা, বিমানবন্দরে গ্রেপ্তার নাইজেরিয় মহিলা]

জানা গিয়েছে, এদিন পাচারকারীদের জেরা করতে চলেছে ‘নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো’ বা এনসিবি। তদন্তকারীরা জানিয়েছেন, জেরায় লু হং চাউ নামের এক মাফিয়ার নাম জানিয়েছে ওয়াং। সে জানায়, হংকং থেকে তাকে মাদক আনতে দেয় লু। যদিও ওই সামগ্রী যে আদৌ মাদক তা নাকি বুঝতেই পারেনি ওয়াং। এবার লু নামের ওই ব্যক্তির হদিশ পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। প্রয়োজনে সিআইডি ইন্টারপোলের সঙ্গেও যোগাযোগ করতে পারে। এদিকে মুর্শিদাবাদের নওদা এলাকার বাসিন্দারা ওয়াংকে শনাক্ত করেছেন। তাঁরা জানিয়েছেন প্রায়ই ওই এলাকায় যাতায়াত করত ওয়াং।

প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে কলকাতা স্টেশন থেকে পাঁচ চিনা নাগরিককে গ্রেপ্তার করে শিয়ালদহ জিআরপি৷ ধৃতদের কাছ থেকে চল্লিশ কোটি টাকার নিষিদ্ধ মাদক পাওয়া যায়৷ ধৃতদের ব্যাগে থেকে নিষিদ্ধ ড্রাগ অ্যাম্ফটামাইন পাওয়া যায়। সাধারণত ‘পার্টি ড্রাগ’ হিসাবে এটি পরিচিত৷ এই ড্রাগ মানুষের মস্তিষ্ককে এত সচল করে দেয় যে উদ্দাম নৃত্য বা যৌন সংসর্গে দমের ঘাটতি হয় না। সে কারণেই বাজারে এই ড্রাগের চাহিদা এখন তুঙ্গে বলে জানাচ্ছে পুলিশ৷ অমনোযোগী বা উদাসীনতার অসুখের ক্ষেত্রে অনেক সময় এই ড্রাগ প্রেসক্রাইব করে থাকেন চিকিৎসকরা। কিন্তু সাধারণ মানুষ এই ড্রাগ খেলে প্রভাব বিরূপ হয়। গোটা শরীরে একটা অতি সক্রিয়তা কাজ করে।

[কলেজে ভরতির নামে কেউ টাকা চাইলে জানাতে বলছে পুলিশ]                

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.