সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনা নাকি হত্যা? মডেল সনিকা সিং চৌহানের মৃত্যুর পরই প্রশ্ন উঠেছিল। এখন যেন তা আরও জোরদার হচ্ছে। যে দুর্ঘটনায় প্রাণ হারান সনিকা, তা কি সত্যিই দুর্ঘটনা? নাকি অভিনেতা বিক্রমের গাফিলতিতেই এই দুর্ঘটনা? সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দুর্ঘটনার আগে নেশাগ্রস্তই ছিলেন বিক্রম।

লেক মলের কাছে যে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান সনিকা, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে। সনিকার মামা বিক্রমের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে এর মধ্যেই ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম, ভিডিওসহ প্রমাণ করল যে, সেদিন বিক্রম মদ্যপান করেছিলেন। যদিও এর আগে তিনি দাবি করেছিলেন, তিনি মদ্যপ ছিলেন না। কিন্তু সে দাবি যে সত্যি নয়, ফুটেজই তা প্রমাণ করে দিচ্ছে। পাশাপাশি আছে প্রত্যক্ষদর্শীদের বয়ান। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানাচ্ছেন যে, বিক্রম সেদিন মদ্যপান করেছিলেন। এবং বেশ কয়েকরকমের পানীয় মিশিয়ে খেয়েছিলেন। অন্য এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, মদ্যপ নয় বলে বিক্রমের দাবি সম্পূর্ণ মিথ্যে। বরং বিক্রম যে মদ্যপান করেছিলেন, তিনি নিজে তাঁর প্রমাণ। সংবাদপত্রে বিক্রমের উল্টো দাবি দেখে তিনি তাজ্জব বনে গিয়েছিলেন।

এছাড়া সোশ্যাল মিডিয়ায় #justiceforsonika হ্যাশট্যাগে শুরু হয়েছে ক্যাম্পেন। সেখানেও অনেকেই বিক্রমের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন। এবং তিনি যে মদ্যপান করেছিলেন, সে কথাও প্রকাশ্যে জানানো হয়েছে। সুতরাং বিক্রম যে মদ্যপ ছিলেন না এমনটা আর জোর দিয়ে বলা যাচ্ছে না। একাধিক তথ্য-প্রমাণ তাঁর দাবির বিরুদ্ধেই যাচ্ছে। যদিও নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না, কেননা পুরো বিষয়টিই তদন্তের আওতায়।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের