নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: এলাকায় শিশু বিক্রি রুখে দিল গ্রাম বাসিন্দারা। গত বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের চণ্ডীতলায়। অভিযোগ, এক পুরুষ ও এক মহিলা আসে লালা প্রসাদ মাথুরি নামে এক ব্যক্তির বাড়িতে। ২০,০০০ হাজার টাকার বিনিময়ে লালা প্রসাদ তার পাঁচ সন্তানের একটিকে বেঁচে দিচ্ছিল, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এই কাজে তাকে সাহায্য করে লালা প্রসাদের বাড়িওয়ালা শিবু প্রসাদ গোলদার।
(আত্মসমর্পণ করলেন মাও শীর্ষনেতা রঞ্জিত পাল ওরফে তড়িৎ)
বৃহস্পতিবার সকালে জয়ন্ত দাস ও এক মহিলা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এলাকায় আসে। চার বছরের একটি মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল দেখতে পেয়ে তাদের আটকান গ্রামবাসীরা। প্রথমে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিলেও পরে তারা নিজেদের বন্ধু বলে দাবি করে। এলাকার মানুষ তাদের একটি ক্লাবে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ওই দু’জনকে আটক করেছে। তবে শিশু বিক্রির কথা অস্বীকার করেছে বাচ্চার বাবা। এর আগেও একটি শিশুকে এই বাড়িওয়ালার সঙ্গে যোগসাজশ করে বিক্রি করেছে বলে এলাকার মানুষের দাবি। শিশুদের মা কয়েকমাস আগে মারা গিয়েছেন।
(পর্নস্টারের সঙ্গে রবীন্দ্রনাথকে জড়িয়ে বিশ্রী রসিকতা নেটদুনিয়ায়)
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে