গোবিন্দ রায়: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের নাম প্রকাশের জের। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের(Vineet Goyal) বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা।
আইনজীবী অনামিকা পাণ্ডে কলকাতা হাই কোর্টে বিনীতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কলকাতা পুলিশের প্রাক্তন সিপির বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানান। তবে কলকাতা হাই কোর্ট সেই সময় সাফ জানিয়ে দেয়, এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। সে কারণে সেই সময় এই মামলাতে হস্তক্ষেপ করেনি কলকাতা হাই কোর্ট। এর পর গত সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হয়।
ওই শুনানিতে ওঠে বিনীত গোয়েলের প্রসঙ্গ। নির্যাতিতার নাম বলার পরেও কেন তাঁর বিরুদ্ধে একটিও এফআইআর দায়ের হল না, সে প্রশ্ন ওঠে। আইনজীবী জেঠমালানি, এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, এই মামলা হাই কোর্টের শুনতে কোনও বাধা নেই। সেকথা এদিন হাই কোর্টে জানান মামলাকারীর আইনজীবী। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা।
সর্বশেষ খবর
-
আগের রাতের এই ৬ খাবার পরদিন গরম করে খান? পেটের সর্বনাশ হল বলে!
-
খাবার টেবিলে সঙ্গীর অভাব? একসঙ্গে খাওয়াতেও লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি, একায় বিপদ কোথায়?
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতিই তো প্রাণ! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট