সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিকে উপেক্ষা করে রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার সকাল ১০টা নাগাদ রাজ্য পুলিশ ও ওড়িশা পুলিশের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুল পড়ুয়াদের সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি৷ কুজকাওয়াজে অংশ নেওয়া কলকাতা-সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেন তিনি৷ একই সঙ্গে পুলিশ কর্মীদের চিফ মিনিস্টার মেডেল, আউটস্ট্যান্ডিং মেডেল এবং বীরত্বের পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
[অগ্নিদগ্ধের শরীর ঢাকবে প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের ত্বকে]
কুজকাওয়াজের অনুষ্ঠান শুরুতেই বৃষ্টি হলেও বাধা মানেননি মুখ্যমন্ত্র৷ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে বৃষ্টির মধ্যে পায়ে হাটে অনুষ্ঠান মঞ্চে ওঠেন তিনি৷ জাতীয় পতাকা উত্তোলন করেন৷ তেরঙ্গাকে স্যালুট জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কুচকাওয়াজ শুরু আগে বেশ কয়েকজন পুলিশকর্মীকে পুরস্কৃত করেন তিনি৷ নিজের হাতে পুলিশকর্মীদের মেডেল তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ বছর ‘চিফ মিনিস্টার মেডেল’ তুলে দেওয়া হয় ডেপুটি কমিশনার (নর্থ) গৌরব শর্মা আইপিএস গৌরব শর্মা ও দার্জিলিং জেলা পুলিশ সুপার অখিলেশ কুমার চতুর্বেদীকে।
[প্রতিবাদ করলেই ডিটেনশন ক্যাম্পে, এনআরসি ইস্যুতে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর]
সব মিলিয়ে তিনটি বিভাগে মোট ন’জনকে নিজের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী৷ প্রাণের ঝুঁকি নিয়ে যাঁরা সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়ে চলেছেন, তাঁদের সাহসিকতাকে সম্মান জানানো রাজ্য সরকারের কর্তব্য বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও দেওয়া হয়েছে এ বছর থেকেই চালু হওয়া ‘বীরত্ব পুরস্কার’৷ পুরস্কার পেয়েছেন প্রয়াত এসআই অমিতাভ মালিক৷ গতবছর ১৪ অক্টোবর সিংমারি জঙ্গলে অপারেশন চালাতে গিয়ে মৃত্যু হয় দার্জিলিং পুলিশের এসআই অমিতাভ মালিকের৷ ২০১৪ সাল থেকে স্বাধীনতা দিবসে রেড রোডের মূল অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী৷ পুরস্কার দেওয়ার পর্ব মিটতেই কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী৷ প্রথমবার রাজ্যের মহিলা পুলিশে অংশ নেয় কুচকাওয়াজে৷ এদিন কুচকাওয়াজে নজর কাড়ে রূপশ্রী, সবুজশ্রী, সুকন্যা, খাদ্যসাথী, কন্যাশ্রী, সবুজসাথী প্রকল্পের ট্যাবলো৷
সর্বশেষ খবর
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত