Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্যা মেটাতে বিধায়কদের বিশেষ বার্তা, কী বললেন মুখ্যমন্ত্রী?

শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই নিয়ে আলোচনা করেন তিনি। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৩:০৪

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৩:০৪

options
link
অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্যা মেটাতে বিধায়কদের বিশেষ বার্তা, কী বললেন মুখ্যমন্ত্রী? zoom
প্রতিদিন গ্রাফিক্স
Advertisement

অন্নপূর্ণা যোজনায় জুলাই মাসে টাকা পেয়েছেন অনেকে। কেউ কেউ বাদ পড়েছেন। কেন বাদ পড়লেন ওই মহিলারা, তা খতিয়ে দেখার কাজ চলছে। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার সমস্যা সমাধানে বিধায়কদের আসরে নামার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই নিয়ে আলোচনা করেন তিনি। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন তিনি।

পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন মহিলারা। সাধারণ বা জেনারেল মহিলারা ১ হাজার ৫০০ টাকা পেতেন। তফশিলি জাতি, উপজাতির ১ হাজার ৭০০ টাকা পেতেন। ক্ষমতায় আসার আগেই বিজেপি সংকল্পপত্রে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা বলা হয়। সেইমতো বর্তমানে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন মহিলারা।

মুখ্যমন্ত্রী বলেন, “অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরি চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে, যাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় ১ লক্ষ টাকারও বেশি এরকমও অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাঁদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের উপরে ভরসা করলে হবে না। বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকার সংযোজন ও বিয়োজনে।” তিনি আবার বলেন, “বিধায়কদেরও আরও জনসংযোগ বাড়াতে হবে। কি কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত, সেই তালিকা দ্রুত তৈরি করতে হবে। আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন মহিলারা। সাধারণ বা জেনারেল মহিলারা ১ হাজার ৫০০ টাকা পেতেন। তফশিলি জাতি, উপজাতির ১ হাজার ৭০০ টাকা পেতেন। ক্ষমতায় আসার আগেই বিজেপি সংকল্পপত্রে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা বলা হয়। সেইমতো বর্তমানে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন মহিলারা। শর্তসাপেক্ষে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছচ্ছে টাকা। চলতি মাসে দুই দফায় কয়েক হাজার মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যাঁরা পাননি তাঁদের না পাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.