সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল পদে বহু দায়িত্ব, বহু ব্যস্ততা। এসব থেকে বোধহয় মুক্তি চাইছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সেকারণেই ইসরো প্রধান এস সোমনাথকে কাছে পেয়ে মহাকাশে যাওয়ার আর্জি জানিয়ে ফেললেন তিনি। সিভি আনন্দ বোসের আবদার, যদি কখনও সুযোগ হয়, মহাকাশে যেতে চান তিনি।
বুধবার রাজভবনে গ্লোবাল এনার্জি পার্লামেন্টের সভা ছিল। সেখানেই ‘বিজ্ঞান এবং বিশ্বাস’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath)। চন্দ্রযানের সাফল্য তুলে ধরেন তিনি। ভারতের গগনযান মিশন নিয়েও আলোচনা করেন। আগামী দিনে ভারত মহাকাশে মানুষ পাঠাতে চায় সেকথাও বলেন ইসরো প্রধান।
[আরও পড়ুন: অমানবিক! স্কুল বাসে ২ নার্সারি ছাত্রীকে ধর্ষণ চালকের! রক্তাক্ত অবস্থায় ফিরল বাড়ি]
তখনই রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইসরোর চেয়ারম্যানের কাছে আবদার করে বলেন, যদি কোনওদিন সুযোগ হয়, যদি কোনও রাজ্যপালকে মহাকাশে যাওয়ার অনুমতি দেওয়া যায়, তাহলে তাঁকে যেন সুযোগ দেওয়া হয়। পুরো কথাটাই অবশ্য মজাচ্ছলেই বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইসরো (ISRO) প্রধানও জানান, রাজ্যপালের আতিথেয়তায় তিনি মুগ্ধ।
[আরও পড়ুন: প্রেমিকের ফোনে মহিলাদের ১৩ হাজার নগ্ন ছবি, ঘনিষ্ঠতার প্রমাণ মুছতে গিয়ে কেঁপে উঠলেন তরুণী]
এই মুহূর্তে গগনযান অভিযানের প্রস্তুতি চালাচ্ছে ভারত। ইসরো প্রধান জানান, ২০৪০ সালের মধ্যেই একজন ভারতীয় চাঁদে পা রাখবে। এটাই এখন ইসরোর লক্ষ্য। তার জন্যও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে বলে জানান তিনি।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে