Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

পরিচারিকার নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহ সরকারি কর্মীর

অধরা অভিযুক্ত, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৮, ১১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৮, ১১:২৯

options
link
পরিচারিকার নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহ সরকারি কর্মীর zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ শহরে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। অভিযুক্ত আবার সরকারি কর্মচারী। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। পকসো আইনে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। যদিও অভিযুক্ত অধরা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এলাকায় ঘুরে বেড়ালেও, তাকে পরিকল্পনমাফিকই গ্রেপ্তার করছে না পুলিশ।

[একুশের সভা উপলক্ষে হাওড়া স্টেশনে গ্রিন করিডর, মোতায়েন অতিরিক্ত বাহিনী]

Advertisement

উত্তর শহরতলির বেলঘরিয়ার প্রিয়নাথ মিদ্যা রোডের বাসিন্দা রতন দে। ওই ব্যক্তি সরকারি কর্মচারী। তার বাড়িতে পরিচারিকার কাজ করেন নির্যাতিতার মা। তিনি জানিয়েছেন, মেয়ের বয়স ৯ বছর। তাকে নিয়েই প্রতিদিন কাজে যেতেন তিনি। রতনের স্ত্রী ওই নাবালিকাকে পড়াতেন। পরিচারিকার অভিযোগ, পড়ানোর অছিলায় চিলেকোঠার ঘরে নিয়ে দিনের পর দিন তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করেছে রতন দে। এমনকী, ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়েছে সে। প্রথমে ভয়ে মুখ খোলেনি ওই নাবালিকা। শেষপর্যন্ত, আর সহ্য করতে না পেরে মাকে গোটা ঘটনা জানায় সে। বৃহস্পতিবার রাতে বেলঘরিয়া থানায় সরকারি কর্মচারী রতন দে-র বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তবে রতন দে এখনও অধরা। পরিচারিকার মেয়েকে যৌন নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ওই পরিচারিকা। তাঁর দাবি, অভিযুক্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু, পরিকল্পনামাফিক তাকে গ্রেপ্তার করছে না বেলঘরিয়া থানার পুলিশ।

[২১ জুলাই মেট্রো ধরবেন? এই পদক্ষেপগুলির কথা জানেন তো?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.