গোবিন্দ রায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দায়ের করা মানহানি মামলার শুনানি আগামী ১০ জুলাই। মামলাটি শুনানির তালিকায় না থাকায় রাজ্যপালের আইনজীবী বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তার পরেই বিচারপতি মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন।
মঙ্গলবার কলকাতা হাই কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস। তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যপালের তরফে। এদিকে এদিন আদালতে ক্যাভিয়েট দাখিল করেছেন কুণাল ঘোষ। বুধবারই সেই মামলা বিচারপতি রাওয়ের বেঞ্চে উঠেছিল। পদ্ধতিগত ত্রুটি থাকায় নতুন করে আবেদনের কথা বলেছিলেন বিচারপতি।
[আরও পড়ুন: আড়িয়াদহ কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত জয়ন্ত সিং, গ্রেপ্তারি না আত্মসমর্পণ, প্রশ্ন বিরোধীদের]
সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মমতা। তারই জেরে ওই মানহানির মামলা দায়ের করেন তিনি। পদ্ধতিগত ত্রুটির কারণে বুধবার মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে। পুনরায় মামলা দাখিল করতে নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। বৃহস্পতিবার ওই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা ফের পিছিয়ে গেল। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হবে।
[আরও পড়ুন: বিশ্বজয়ীদের ঘরে ফেরা LIVE UPDATE: বিশেষ জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রোহিত-বিরাটদের]
সর্বশেষ খবর
-
পুরনো ফোন বিক্রি করলে তথ্য বেহাত হবে না তো? এই সহজ পদ্ধতিতে থাকুন নিরাপদ
-
পরিবহণ বিপ্লব শুভেন্দুর, কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো, সাগরমালায় জুড়ল বাংলা
-
বিশ্বকাপে নরওয়ের ‘গোপন অস্ত্র’ ৩০০ কেজি মাছ! হাল্যান্ডদের সঙ্গে আমেরিকায় উড়ে গেল ব্রাউন চিজও
-
সাইকেল করে স্কুল-টিউশন-প্রেম, দু’চাকার জীবনসংগ্রাম!
-
আরসিবির জয়ের ভিডিও পোস্ট করে তুমুল বিতর্কে নুসরত, নেপথ্যে অশ্লীল আওয়াজ! কী সাফাই নায়িকার?