সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সিআরপিএফ ঘেরাও’ মন্তব্যের জের। ফের মমতার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি। ইতিমধ্যেই এবিষয়ে জেলা প্রশাসনের কাছে কমিশন রিপোর্ট তলব করেছে বলে খবর।
নির্বাচনী প্রচারের জন্য উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কোচবিহার উত্তর বিধানসভা এলাকায় সভা করেন তৃণমূলনেত্রী। সেখান থেকেই তিনি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করছেন। বহু গ্রামে ঢুকে মহিলাদের ভোট দিতে বাধা দিচ্ছেন। এমন পরিস্থিতি তৈরি হলে কী করবেন সাধারণ মানুষ, এদিনের সভা থেকে তাও বাতলে দেন মমতা। বলেন, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করতে এলে একদল ওদের ঘিরে ফেলুন। আরেক দল ভোট দিতে যান। কারা এই কাজ করছে, তাদের নাম লিখে রাখুন।” শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের একাংশও বিজেপির (BJP) সঙ্গে ‘আন্ডারস্ট্যান্ডিং’ করেছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী।
[আরও পড়ুন: বুক না কেটে ভ্যাটস পদ্ধতিতে অস্ত্রোপচার, রোগীর প্রাণ বাঁচিয়ে নজির SSKM-এর]
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ফেলার কথা বলেই বিপাকে তৃণমূল সুপ্রিমো। বুধবার বিকেলে এই মন্তব্যের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা। সাংবাদিক বৈঠক করে তৃণমূলনেত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক থাকে না। ওঁরা দেশের জন্য পরিবার-পরিজন ছেড়ে মানুষের স্বার্থে কাজ করে চলেছেন। আর সেই জওয়ানদের এভাবে আক্রমণ করা অন্যায়।” বিজেপি নেতার কথায়, “এমন আচরণ আজ পর্যন্ত কেউ করেননি।” উল্লেখ্য, এবিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
[আরও পড়ুন: ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী, টানা তিনদিন ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতায়]
সর্বশেষ খবর
-
‘আইফেল টাওয়ার থেকে মহিলাদের সরাতে হবে’, শর্ত ঘিরে বিতর্ক, ক্ষমা চাইল হিন্দু সংস্থা
-
আইসিএনইউ ২০২৬: আন্তর্জাতিক পুষ্টি সম্মেলন, চিকিৎসায় পুষ্টির নতুন দিশা
-
প্রতীক কার? উপনির্বাচনের আগেই তৃণমূলের ভাগ্য নির্ধারণ, দু’পক্ষকেই তলবের পথে কমিশন
-
‘উচ্চশিক্ষা দপ্তর দেখছে…’, লক্ষ্মীবারে বিধানসভার বিশেষ অধিবেশনে আসছে নয়া বিল, কী জানালেন শুভেন্দু?
-
ঢাকা-দিল্লি সম্পর্কে নয়া অঙ্ক? প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তারেকের উপদেষ্টার সঙ্গে বৈঠকে দীনেশ