Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
WB Weather Update

আগামী ৪৮ ঘণ্টায় প্রবল দুর্যোগের আশঙ্কা ১০ জেলায়, ভিজবে তিলোত্তমা?

বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১৪:০৯

options
link
আগামী ৪৮ ঘণ্টায় প্রবল দুর্যোগের আশঙ্কা ১০ জেলায়, ভিজবে তিলোত্তমা? zoom

নিরুফা খাতুন: সরস্বতী পুজো পেরতেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। উধাও হয়েছে শীতের আমেজ। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমাও।

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগোবে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই দুইয়ের সংঘাতেই বৃষ্টি ও আবহাওয়ার বদল হবে বাংলায়। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। প্রভাব পড়তে পারে সংলগ্ন জেলায়। বুধবার বজ্রবিদ্যুৎ -সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisement

[আরও পড়ুন: মুখের এমন অবস্থা! ‘প্লাস্টিক সার্জারি’র খোঁটাতেই চটলেন আয়েশা টাকিয়া, দিলেন কড়া জবাব ]

দক্ষিণবঙ্গের পাশাপাশি মঙ্গল থেকেই বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দুর্যোগের সম্ভাবনা তিনজেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন স্থানে। মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.