Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
WB Weather Update

পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি! কেনাকাটা ভেস্তে দেবে বৃষ্টি?

কবে উন্নতি হবে আবহাওয়ার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১৪:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১৪:০৫

options
link
পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি! কেনাকাটা ভেস্তে দেবে বৃষ্টি? zoom
Advertisement

নিরুফা খাতুন: পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। স্বাভাবিকভাবেই চুটিয়ে কেনাকাটা করছে আমবাঙালি। এরই মাঝে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। যার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিতে ভাসতে পারে বাংলা, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ড, জানাল হাওয়া অফিস। এই খবরে স্বাভাবিকভাবেই মুখ ভার সকলের। কবে উন্নতি হবে আবহাওয়ার? সেই প্রশ্নই সকলের মনে।

নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই মুখভার আকাশ। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি চলছে। হাওয়া অফিস সূত্রে খবর, সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি। আজ, বুধবার ও আগামিকাল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে গোটা বাংলায়। বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়।

Advertisement

বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। উল্লেখ্য, সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবারও গরম অনুভব হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক উপকূলে, গুজরাটে। বিহারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.