Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
West Bengal Weather Update

বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ, ফেব্রুয়ারির শেষে দক্ষিণবঙ্গে আরেক দফা ফিরবে শীত?

ঠিক কী জানাচ্ছে হাওয়া অফিস?

Advertisement
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৩৭

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৩৭

options
link
বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ, ফেব্রুয়ারির শেষে দক্ষিণবঙ্গে আরেক দফা ফিরবে শীত? zoom
বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ, ফেব্রুয়ারির শেষে দক্ষিণবঙ্গে আরেক দফা ফিরবে শীত?

ফেব্রুয়ারি প্রায় শেষ। তাপমাত্রার পারদও উর্ধ্বমুখী। পথে বেরলে কার্যত গলদঘর্ম দশা হচ্ছে সকলের। এরই মাঝে খানিকটা স্বস্তির খবর। আগামী কয়েকটা দিন সকাল ও সন্ধ্যায় অনুভূত হবে শীতের আমেজ। তবে বেলা বাড়লে হাঁসফাঁস দশা হবে। উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টির।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। সকাল ও সন্ধ্যা অনুভূত হবে শীতের আমেজ। তবে লেপ-কম্বলের দরকার আর পড়বে না। বেলা বাড়লে শীতের আমেজ উধাও হবে। আগামী সাতদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। ২ মার্চ সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। মার্চের শুরু থেকে বাড়বে তাপমাত্রা। ১ মার্চেই একধাক্কায় বাড়তে পারে ৪ ডিগ্রি।

Advertisement
Delhi weather turns unusual as winter rain hits amid yellow alert
বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। রবিবার থেকে বৃষ্টি কমবে। পরবর্তী সাতদিন শুষ্ক থাকবে আবহাওয়া। সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে! ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সিকিমে হালকা তুষারপাত হবে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। ফেব্রুয়ারির মাসের শেষ দু-দিন এই পরিস্থিতি জারি থাকবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.