নিরুফা খাতুন: চলতি মরশুমে রীতিমতো ঝোড়ো ব্যাটিং করছে শীত। নতুন বছরের শুরুতে তাপমাত্রা ছুঁয়েছিল ১১ ডিগ্রি। তারপর কয়েকদিনে সামান্য উর্ধ্বমুখী ছিল পারদ। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা নামল ১০ ডিগ্রির ঘরে। যা সর্বকালীন রেকর্ড। হাওয়া অফিস সূত্রে খবর, ২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতার তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে। তারপর থেকে প্রতিবছর পৌষেও ১১ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করেছে পারদ। বহুবছর পর আজ, মঙ্গলবার তা কমে দাঁড়াল ১০.২ ডিগ্রিতে।

চলতি মরশুমের শুরু থেকেই শীতপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছে আবহাওয়া। শীতে রীতিমতো জবুথবু দশা আমজনতার। লেপ-কম্বল ছেড়ে বেরনো দায় হয়ে দাঁড়িয়েছে! মাঝে গত কয়েকদিন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করলেও মঙ্গলে এক ধাক্কায় তিলোত্তমার তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশায় মোড়া পথঘাট। দৃশ্যমানতা কমেছে ফলে একহাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। শহরতলি ও জেলার পরিস্থিতিও এক। স্বাভাবিকভাবেই তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিরও নিচে। দাপট দেখাচ্ছে কুয়াশা। ফলে ট্রেন-বাস চলছে ধীর গতিতে।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সর্বকালীন রেকর্ড গড়েছে শীত। এর আগে ২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতার তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে। তার ঠিক দশ বছর আগে অর্থাৎ ২০০৩ সালের ২২ জানুয়ারি পারদ নেমেছিল ৯.৩ ডিগ্রিতে। তার আগে ১৮৯৯ সালের জানুয়ারিতে তাপমাত্রা নেমেছিল ৬.৭-এ। এবছর অর্থাৎ ১৩ বছর পর জানুয়ারিতে কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রির নিচে। হাঁড়কাপানো শীতে জবুথবু উত্তরের বাসিন্দারাও। শীত উপভোগ করতে বহু পর্যটক হাজির হয়েছেন দার্জিলিং-সহ উত্তরের একাধিক পাহাড়ি গ্রামে।
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান