ধীমান রক্ষিত: স্কুলের পরিচালন সমিতি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। মেয়াদ শেষ হওয়া পরিচালন সমিতিগুলির মেয়াদ আর বৃদ্ধি করবে না পর্ষদ। বদলে প্রশাসক বসানো হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ।
২০২২ সালের আগে যে সমস্ত সরকারি স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়েছে বর্তমানে সেই সমিতির মেয়াদ বৃদ্ধি করে কাজ চালানো হচ্ছে। বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সেই সমস্ত পরিচালন সমিতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। সেই সব সমিতি বাতিল করে প্রশাসক নিয়োগ করা হবে। কিছু স্কুলে পরিচালন সমিতি সংক্রান্ত মামলা বর্তমানে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি হলে সেই সব স্কুলে পরিচালন সমিতি গঠন হবে।

কীভাবে নিয়োগ হবে প্রশাসক?
পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই-রা স্কুলগুলি পরিদর্শন করবেন। তা নিয়ে ১০ দিনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট পাঠাবেন। ওই রিপোর্টের ভিত্তিতে প্রশাসক নিয়োগ হবে। আরও বলা হয়েছে, এই প্রশাসকরা ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনার দায়িত্বে থাকবেন।
পরিচালন সমিতির নির্বাচন না করিয়ে প্রশাসক দিয়ে কাজ চালানোর সিদ্ধান্তে বিতর্ক দানা বেঁধেছে। অনেকেই বলছেন, স্কুলে পরিচালন সমিতি নির্বাচন বনধ করে দিতে ঘুরপথে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সর্বশেষ খবর
-
‘যে কমিটিতেই থাকুক গ্রেপ্তার হবেন’, ফের গা ঢাকা দেওয়া নির্মল ঘোষকে কটাক্ষ অর্জুনের!
-
গ্যালাক্সি ছাড়ার আগে একের পর এক ফ্ল্যাট বিক্রি, সলমনের সম্পত্তির নতুন মালিক কারা?
-
দরজা খুলতেই আতঙ্ক! ড্রেনে পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ, চাঞ্চল্য শান্তিপুরে
-
১ সপ্তাহ ধরে নিখোঁজ! ইসিএলের কয়লা খনি থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবতীর পচাগলা দেহ
-
থ্রি মাস্কেটিয়ার্স! কন্ট্রোলার ওলিস, এমবাপে-দেম্বেলেদের নিয়ে ছুটছে ফ্রান্সের এক্সপ্রেস