সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের ফলে শহরের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে৷ ছুটির দিনের সকালের আবহাওয়াটা তাই শহরবাসীদের কাছে বেশ আরামদায়ক ছিল৷ আগামী ২৪ ঘণ্টাতেও অবস্থার তেমন পরিবর্তন ঘটবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷
লাগাতার বৃষ্টির ফলে বানভাসি উত্তরবঙ্গ, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যায় গৃহহারা মানুষ৷ জল বাড়ছে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, সঙ্কোশ, মানসাই, কালজানি নদীতে৷ কলকাতায় যদিও এখনও পর্যন্ত তেমন পরিস্থিতি তৈরি হওয়ার কোনও খবর নেই৷ তবে হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টাও আকাশ মেঘলা থাকবে৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে৷ রবিবারের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াস৷
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন