Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Weather Update

দক্ষিণে দাবদাহ, উত্তরে বৃষ্টি, কলকাতায় হাওয়া বদল কবে?

তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৫, ০৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৫, ০৯:৩৪

options
link
দক্ষিণে দাবদাহ, উত্তরে বৃষ্টি, কলকাতায় হাওয়া বদল কবে? zoom

নিরুফা খাতুন: বৈশাখের দাবদাহে পুড়ছে শহর! আপাতত স্বস্তির লেশমাত্র নেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তি চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে। চরম অস্বস্তি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। তবে স্বস্তির বার্তা উত্তরের জন্য। উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় বৃষ্টি হতে পারে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে।

আজ, বৃহস্পতিবার এবং আগামিকাল, শুক্রবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

Advertisement

কলকাতায় রাতে গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়াই চলবে। উইকেন্ডে হাওয়া বদলের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

উত্তরবঙ্গে-বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং-সহ উপরের দিকের কয়েকটি জেলাতে। তবে মালদহে তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির উপরে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই পরিস্থিতি চলবে শুক্রবার পর্যন্ত। তারপর থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.