নিরুফা খাতুন: একসঙ্গে দু’টি নিম্নচাপ। ফলে আবহাওয়ার পরিবর্তন! বঙ্গে তাপমাত্রার তারতম্য। কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সোমবার পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে ফের নামবে পারদ! এই কয়দিন কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরেই থাকবে। পশ্চিমের জেলায়গুলি পারদ ১৪ ডিগ্রির ঘরে থাকবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
হাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার তাপমাত্রা সামান্য বেড়েছে। আগামী দুই-তিন দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। জেলায় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সোমবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির ঘরে থাকবে। শনি, রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। তাপমাত্রার ওঠানামাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের কমতে শুরু করবে। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবারের মধ্যে মহানগরের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
উত্তরবঙ্গে ভরপুর শীতের আমেজ। শৈলশহর দার্জিলিঙের তাপমাত্রা ৬ ডিগ্রির ঘরে। আকাশ পরিষ্কার। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।
সর্বশেষ খবর
-
ঋণে জর্জরিত, বিদ্যুৎহীন বাড়ির ছাদে বাস! উত্তরপাড়ায় যুবকের রহস্যমৃত্যুতে হাজার প্রশ্ন
-
সোনাঝুরি হাটের ‘ঝর্ণা’য় লুকিয়ে বিপদ! বাড়ছে রিল বানানোর হিড়িক, ময়দানে নামল পুলিশ
-
‘বিগ বস বাংলা’য় রাজকীয় এন্ট্রি মহারাজের, ২৪ ঘণ্টা আগেই ফাঁস সৌরভের লুক
-
ব্রাজিল-ভারত মেগা ম্যাচ খেলতে জাতীয় দলে কামব্যাক? কলকাতায় এসে মুখ খুললেন সুনীল
-
এবার গেরুয়া বনাম লালের মুখোমুখি লড়াই! কল্যাণীর বর্ধিত অধিবেশনে বার্তা সিপিএমের