Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
West Bengal Assembly Election

নজর এসটি, এসসি, ওবিসিদের উন্নয়নে! ভোটের মুখে ৫টি উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা মমতার

শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, মুন্ডা(এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি), সদগোপদের (ওবিসি) জন্য পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে তাঁর সরকার।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৫:০৮

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৫:০৮

options
link
নজর এসটি, এসসি, ওবিসিদের উন্নয়নে! ভোটের মুখে ৫টি উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা মমতার zoom
এই বোর্ড তাঁদের ভাষা, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত বিষয়ে কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Advertisement

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নজর এসটি, এসসি, ওবিসি ভোটে। দলিত, আদিবাসী তথা পিছিয়ে থাকা সম্প্রদায়ের উন্নতির জন্য সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে রাজ্য সরকার। এই বোর্ড তাঁদের ভাষা, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত বিষয়ে কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি জানিয়েছেন, মুন্ডা(এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি), সদগোপদের (ওবিসি) জন্য পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে তাঁর সরকার। মমতা লেখেন, ‘এই সম্প্রদায়গুলি বাংলার প্রাণবন্ত কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এই বোর্ডগুলি উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চাকরি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অনন্য ভাষা ও ঐতিহ্য রক্ষা করবে। আরও আর্থ-সামাজিক প্রবৃদ্ধি উন্নয়নে কাজ করবে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এই প্রথম নয়, আগেও পিছিয়ে পড়া জনজাতি, উপজাতির উন্নয়নের লক্ষ্যে একাধিক পর্ষদ গঠন করা হয়েছে। সেগুলি কাজও করছে। মমতা লিখেছেন, ‘সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে ​২০১৩ সাল থেকে, আমরা আমাদের দুর্বল সম্প্রদায়ের জন্য এই জাতীয় অনেক বোর্ড প্রতিষ্ঠা করেছি।’ এই কথা জানিয়ে মমতা জানিয়েছেন, ‘মা-মাটি-মানুষের প্রতি আমাদের অঙ্গীকার আমরা যে কোনও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.