Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
বঙ্গে পালাবদল
Suvendu Adhikari

‘কোথাও কোনও অশান্তি হয়নি’, ২০২১ ও ২০২৩-এর খতিয়ান দিয়ে সাফ জানালেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে ফিরেই আজ, বুধবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান শুভেন্দু অধিকারী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২২:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২২:১৭

options
link
‘কোথাও কোনও অশান্তি হয়নি’, ২০২১ ও ২০২৩-এর খতিয়ান দিয়ে সাফ জানালেন শুভেন্দু zoom
ফাইল ছবি।

কোথাও কোনও অশান্তি হয়নি। ২০২১ এবং ২০২৩ এর  উদাহরণ তুলে ফের একবার তৃণমূলকে তোপ দাগলেন হবু বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রাম থেকে ফিরেই আজ, বুধবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান তিনি। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় কমিশনকে ধন্যবাদ জানান শুভেন্দু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খোলেন। স্পষ্ট জানান, আমি নিজে ডিজির সঙ্গে কথা বলেছি। তবে কেউ আইন হাতে তুলে নেবেন না। শান্তিশৃঙ্খলা বজায় রাখুন। 

অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় কমিশনকে ধন্যবাদ জানান শুভেন্দু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খোলেন। স্পষ্ট জানান, আমি নিজে ডিজির সঙ্গে কথা বলেছি। তবে কেউ আইন হাতে তুলে নেবেন না। শান্তিশৃঙ্খলা বজায় রাখুন। 

এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এদিন ২০২১ এবং ২০২৩ সালের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টানেন শুভেন্দু অধিকারী। একেবারে খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ”২০২১ সালে ১২ হাজার এফআইআর হয়েছিল। ১২ জনের মৃত্যু হয়। ভোটের পর বহু মানুষকে ঘর ছাড়া হতে হয়। অসমে পালিয়ে যেতে হয়। হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে। একাধিক এফআইআর দায়ের করে তদন্ত করা হচ্ছে।”

Advertisement

বিদায়ী বিরোধী দলনেতার দাবি, আমি নিজে ডিজির সঙ্গে কথা বলেছি। ৫০ থেকে ৬০ টা অভিযোগ দায়ের হয়েছে। কখনই তৃণমূল আমলের সঙ্গে তুলনা করা যায় না। তবে দিকে দিকে তৃণমূলই অশান্তি ছড়াচ্ছে। বাংলায় এখনও মহাজঙ্গলরাজ চলছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। কড়া হাতে বিএনএসে আওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস তাঁর। পাশাপাশি হিংসা নিয়ে নন্দীগ্রাম এবং ভবানীপুরের হবু বিধায়ক আরও জানান, কোনও হিংসাই সমর্থনযোগ্য নয়। সবাইকে শান্তি বজায় রাখতে হবে। 

শুধু শুভেন্দু অধিকারীই নন, এদিন শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। এমনকী নবান্নে গিয়ে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে এসেছেন তিনি। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.