Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Government Holiday

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, অক্টোবরে আরও একদিন মিলবে বাড়তি ছুটি! জানেন কেন?

বিশ্বকর্মা পুজো উপলক্ষে ১৮ সেপ্টেম্বর সরকারি ছুটি।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৯:৫৭

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৯:৫৭

options
link
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, অক্টোবরে আরও একদিন মিলবে বাড়তি ছুটি! জানেন কেন? zoom
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, অক্টোবরে আরও একদিন মিলবে বাড়তি ছুটি!
Advertisement

অক্টোবরে দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই ছুটির মরশুম। অক্টোবরে পুজো ছাড়াও আরও একদিন বাড়তি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। তবে হ্যাঁ, সকলে নন। আগামী ৬ অক্টোবর রেজিনগর, নন্দীগ্রামে বিধানসভা উপ-নির্বাচনের জন‌্য ওই দুই বিধানসভা কেন্দ্রে ছুটি ঘোষণা করল রাজ‌্য সরকার (West Bengal Government Holiday)। পাশাপাশি নির্দেশিকায় জানানো হয়েছে, এবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে ১৮ সেপ্টেম্বর থাকবে সরকারি ছুটি।

সোমবার অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম  বিধানসভা এলাকায় সরকারি কার্যালয়, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, নিগম, বোর্ড, বিধিবদ্ধ ও স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১’-এর ২৫ নম্বর ধারার অধীনে সরকারি ছুটি থাকবে। ভোটগ্রহণ প্রক্রিয়া গভীর রাত পর্যন্ত চলতেই পারে। ফলে রিসেপশন সেন্টার থেকে ভোটগ্রহণ কর্মীদের ছাড়া পেতে দেরি হওয়াই স্বাভাবিক। সেক্ষেত্রে পরেরদিন অর্থাৎ ৭ অক্টোবর তাঁদের পক্ষে অফিসে উপস্থিত হওয়া কঠিন। এরকম পরিস্থিতি তৈরি হলেও মিলবে বাড়তি সুবিধা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ধরণের সমস্যার ক্ষেত্রে যোগ্য কর্মীদের জন্য ৭ তারিখও বিশেষ ছুটি মঞ্জুর করা যেতে পারে বলে জানিয়েছে অর্থ দপ্তর। যে সব সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র, সেক্টর অফিস অথবা নির্বাচনী সরঞ্জাম বিতরণ ও গ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনের সরঞ্জাম পাঠানোর দিন অর্থাৎ ৫ অক্টোবর স্থানীয় ছুটি ঘোষণা করতে পারে। উল্লেখ্য, ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর-দুটি কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হতো তাঁকে। নিজের গড় নন্দীগ্রামের আসনটি ছেড়ে দেন শুভেন্দু। ফলে ওই কেন্দ্র বিধায়কশূন্য হয়ে পড়ে। অন্যদিকে, মু্র্শিদাবাদের রেজিনগর ও নওদা- জোড়া কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত অর্থাৎ আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। পরবর্তীকালে রেজিনগর আসনটি ছেড়ে দেন। ফলে এই মুহূর্তে বিধায়ক শূন্য নন্দীগ্রাম ও রেজিনগর। আগামী ৬ অক্টোবর সেখানে হবে উপনির্বাচন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.