ক্ষীরোদ ভট্টাচার্য: রাজ্যের সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর। বাংলার ৩৯টি হাসপাতালে ৬০ শতাংশের বেশি রোগীকে রেফার (Reffer) করা হচ্ছে। সমীক্ষায় উঠে আসা তথ্যের ভিত্তিতে রেফার রোগ ঠেকাতে রাজ্যের প্রত্যেকটি সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজের সুপার, প্রিন্সিপালদের চিঠি দিয়ে সতর্ক করা হল।
রাজ্যের মোট ৯০টি হাসপাতাল (Hospital) রেফার রোগে ভুগছে। ওই হাসপাতালগুলির বিরুদ্ধে অভিযোগ, উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও রোগীদের বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়া হয়। ৩৯টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে যেখানে ৭ শতাংশেরও বেশি রোগীকে রেফার করা হচ্ছে। ৫০টি হাসপাতালকে ‘পেশেন্ট লিভিং এগেইনস্ট মেডিক্যাল অ্যাডভাইস’ বা LAMA’র আওতাভুক্ত করা হয়েছে। যেখানে ৩ শতাংশের বেশি রোগী ফেরানো হচ্ছে।
[আরও পড়ুন: একধাক্কায় অনেকখানি সস্তা হল কোভিশিল্ড ও কোভ্যাক্সিন, জেনে নিন নতুন দাম]
সমীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতেই এবার রাজ্যের প্রত্যেকটি সরকারি, মহকুমা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের সুপার, সিএমওএইচদের কড়া চিঠি দিল স্বাস্থ্যদপ্তর। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে আসা রোগীর প্রাথমিক চিকিৎসা করা আবশ্যিক। তাঁর অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত অন্য কোনও হাসপাতালে স্থানান্তর করা যাবে না। কোন হাসপাতালে নিয়ে যেতে পারেন রোগীর পরিজনেরা, তা প্রেসক্রিপশনে উল্লেখ করতে হবে। ওই হাসপাতালে আদৌ বেড এবং চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো রয়েছে কিনা, তা আগে থেকে জেনে তবেই রেফার করা যাবে। যদি উপযুক্ত ব্যবস্থা না থাকে, তবে ওই হাসপাতালে তাঁকে আর রেফার করা যাবে না।
কড়া নির্দেশের পাশাপাশি ওই চিঠিতে হাসপাতালের উন্নত পরিষেবার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সিসিইউ, এইচডিইউ-সহ হাসপাতালগুলির প্রভূত উন্নতি হয়েছে বলেই জানানো হয়েছে। তাই কোনও রোগী যাতে বিনা চিকিৎসায় না ফেরেন, তা নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্যদপ্তরের। রেফারের প্রবণতা দূর না হলে কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে।
[আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে গলা কেটে গুলি করে খুন, চাঞ্চল্য মগরাহাটে]
সর্বশেষ খবর
-
বিদ্যুৎ বিভ্রাটে পচছে ফ্রিজারে রাখা মাংস-সবজি, এইভাবে ১ টাকার কয়েন রাখলেই কেল্লাফতে!
-
কেতুগ্রামে তৃণমূলের কার্যালয়ে রাজকীয় ঘর, রয়েছে খাট-বিছানা! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ
-
বাতাসে এখনও মৃত্যুর গন্ধ! ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল ১৭০০
-
ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সুযোগ, ‘ইউজার নেম’ বেছে নিলেই কেল্লাফতে!
-
রাঁধুনিকে মারধর, ফোন কেড়ে নিয়ে হেনস্তা! পাঞ্জাব কিংস তারকার বিরুদ্ধে দায়ের এফআইআর