সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে শহরে৷ নেমেছে শহরের তাপমাত্রা৷ বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷
এদিন সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা কুয়াশাচ্ছন্ন৷ কুয়াশার কারণে দেরিতে চলছে একাধিক ট্রেন৷ বিঘ্নিত দূরপাল্লার ট্রেন চলাচলও৷ তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়া শক্তিশালী ঘূর্ণিঝড় ভারদার কারণে আবার বঙ্গবাসীকে শীতের জন্য আরও খানিকটা অপেক্ষা করতে হবে, এমনটাই মনে করেছিলেন আবহাওয়াবিদরা৷ কলকাতার আবহাওয়ায় সেই প্রভাব পড়েনি দেখে খুশি হাওয়া অফিসের কর্তারা৷
এদিকে পাঞ্জাব বায়ুমণ্ডলে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে৷ যার প্রভাবে ফের উত্তরে হাওয়ার গতিপথে বাধা সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে৷ তবে সে বিষয়ে এখনই আশঙ্কার কিছু নেই বলেই মনে করছেন আলিপুরের আধিকারিকরা৷ আপাতত শীত বেশ কিছুদিন স্থায়ী হবে বলেই মনেই করছেন তাঁরা৷ বড়দিনেও শীতের আমেজ বাঙালি পাবে বলেই বিশ্বাস তাঁদের৷
প্রসঙ্গত, কুয়াশার কারণে বিপর্যস্ত রাজধানী দিল্লি সহ উত্তরভারতের একাধিক রাজ্য৷ শীতের দাপটে ব্যাহত ট্রেন চলাচল৷ বেশ কিছু জায়গায় বিমান পরিষেবাও বিঘ্নিত হয়েছে৷ উত্তরাখণ্ডের একাধিক স্থানে শৈত্যপ্রবাহের খবর পাওয়া গিয়েছে৷ কুয়াশার চাদরে মোড়া বারাণসীও৷
সর্বশেষ খবর
-
কালীঘাট সূত্রই শেষ করবে দলকে! একুশের মঞ্চে মমতার সঙ্গে ‘ঝগড়া’র পর বিস্ফোরক কল্যাণ
-
অনশনের ২৭ দিন, অসুস্থ সোনমকে দেখতে মাঝরাতে হাসপাতালে জেপি নাড্ডা, জিতেন্দ্র
-
এবার রাষ্ট্রসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?
-
ইরান যুদ্ধে মধ্যস্থতার ‘দাম’, আমেরিকার থেকে ১০ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য চাইল পাকিস্তান
-
প্রাণের বাইকই কাড়ল প্রাণ! গতির বলি কলকাতার রাইডার দেবাহুতি