অর্ণব আইচ: আচমকাই বিকল শহরের একের পর এক ট্রাফিক সিগন্যাল। দিনের ব্যস্ত সময়ে আচমকাই এজেসি বোস রোড ও তৎসংলগ্ন এলাকার এমন পরিস্থিতিতে হকচকিয়ে গিয়েছিল কলকাতার ট্রাফিক পুলিশ। যানজট সামাল দিতে হিমশিম খেতে হয়। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? কারণ খুঁজতে গিয়ে চোখ কপালে পুলিশের। কলকাতার রাস্তার ট্রাফিক সিগন্যাল থেকে চুরি গিয়েছে তার। তারপরই শুরু চোরের খোঁজ।
দিন দুয়েক আগে ঘটনাটি ঘটে কলকাতার নিউ আলিপুরের এজেসি বোস রোড ও বেলভেডিয়া রোডের ট্রাফিক সিগন্যালে। পুলিশ খোঁজ করতেই দেখতে পায়, সিগন্যাল থেকে চুরি গিয়েছে তার। সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায়, এক ব্যক্তি ট্রাফিক সিগন্যালের তার কেটে, গুটিয়ে সাইকেলে চেপে চম্পট দেয়। তারপর শুরু হয় চোরের খোঁজ। দু’দিন ধরে খোঁজ চলার পর অবশেষে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, অভিযুক্ত যুবক ফুটপাথেই থাকে। সেই সূত্রে ধরেই গ্রেপ্তারি। ধৃতের নাম শেখ সলমন। হেস্টিংস থানার পুলিশের হাতে সে গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রে খবর, সলমন বিভিন্ন এলাকায় চুরি করে বেড়ায়। সাহস এতোটাই বেড়ে গিয়েছিল তার যে একেবারে ট্রাফিক সিগনালের তার হাতাতে শুরু করে। তবে এই ঘটনার নেপথ্য সলমন একা, নাকি আরও কেউ যুক্ত আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বিপর্যয় মোকাবিলায় পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, অগ্নিবীরদের জন্য থাকছে বিশেষ সংরক্ষণ, ঘোষণা শুভেন্দুর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত