স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: বারাসতের ‘লাইভ মার্ডার’ কাণ্ডের খলনায়িকা মনুয়ার মতো সুন্দরবনের বাসন্তীতে ফের এক স্ত্রীর পরকীয়ার গ্রাসে পড়লেন স্বামী৷ প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে ডেকে এনে মদের আসরে বসিয়ে ভাড়াটে গুন্ডা দিয়ে খুনের চেষ্টা স্ত্রীর৷ উন্মত্তের মতো কুপিয়ে মারা গিয়েছে ভেবে চলে গিয়েছিল খুনিরা৷ কিন্তু স্বামী এখনও মারা যাননি, আশঙ্কাজনক অবস্থায় কলকাতার ন্যাশনাল মেডিক্যালে ভর্তি৷
আক্রান্তের নাম মিল্টন ঢালি৷ তাঁর বাড়ি জীবনতলা থানার পিয়ালীতে৷ অভিযোগ স্ত্রী নীলিমার ভাড়া করা গুন্ডারাই মদের আসরে ডেকে নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে এলোপাথাড়ি কোপায়৷ গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে প্রথমে ক্যানিং হাসপাতালে, পরে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল মিল্টনের স্ত্রী৷ সেই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করেই ভাড়াটে গুন্ডাদের দিয়ে স্বামীকে খুনের ছক কষে সে৷পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর সঙ্গে কথা বলা যাচ্ছে না৷ তবে এই সংবাদ যখন প্রেসে যাচ্ছে তখন নীলিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাসন্তী থানার পুলিশ৷
[ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’, আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা]
বারাসতে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করিয়ে ফোনে তাঁর আর্তনাদ শুনেছিল মনুয়া৷ এবার অনেকটা যেন সেই ঘটনারই ছায়া৷ বাসন্তীর জ্যোতিষপুকুরে মদের আসরে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টা মিল্টনকে৷ রবিবার রাতের এই ঘটনায় তাজ্জব এলাকার বাসিন্দারা৷ এদিন রাত আটটা নাগাদ বাড়ি থেকে চার যুবক বাইকে করে এসে ডেকে নিয়ে যায় মিল্টনকে৷ বাড়িতে ছিলেন নীলিমা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি মিল্টনকে নিয়ে বাসন্তীর জ্যোতিষপুকুরের একটি মাঠে মদ খেতে বসে ওই যুবকরা৷ কিছুক্ষণের মধ্যে তাদের মধ্যে বচসা শুরু হয়৷ তারমধ্যেই দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে মিল্টনকে৷ চিৎকার করতে থাকে মিল্টন৷ ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দেখে বাইক নিয়ে চম্পট দেয় চারজন৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন মিল্টন৷ এক সিভিক ভলাণ্টিয়ার স্থানীয়দের সাহায্যে তাঁকে বাসন্তী হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে পাঠানো হয়৷
[এবার সাধক কবির চরিত্রে দেখা মিলবে মিঠুন চক্রবর্তীর]
বছরখানেক ধরে ওই দম্পতির সম্পর্কের অবনতি ঘটছিল৷ মাঝেমধ্যেই ঝগড়া লেগে থাকত৷ বাপের বাড়িও গিয়ে থাকত স্ত্রী৷ নীলিমার সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক তৈরি হওয়ায় অশান্তি আরও বাড়ে৷ প্রতিবেশীরা জানান, অনেকদিন তাঁরা গিয়ে দু’জনের মধ্যে মীমাংসা করিয়ে এসেছেন৷ এরই মধ্যে রবিবার রাতের ঘটনা৷ এলাকাবাসীর দাবি, মিল্টনের স্ত্রীই তার প্রেমিকের সঙ্গে পরামর্শ করে পথের কাঁটা সরাতে ভাড়া করা গুন্ডা দিয়ে মিল্টনকে খুনের চেষ্টা করেছে৷ পুলিশ ওই চার যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে৷ দফায় দফায় নীলিমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!