অর্ণব আইচ: ফের খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই পূর্ব পরিচিত ব্যক্তির বিরুদ্ধে। হরিদেবপুর থানার অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।
তরুণী হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা। বেশ কয়েকমাস আগে তাঁর সঙ্গে চন্দন মল্লিক নামে এক ব্যক্তির পরিচয় হয়। নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড়পুজো কমিটির কর্তা বলে পরিচয় দেয় ওই ব্যক্তি। তার সূত্রেই তরুণীর সঙ্গে দীপ নামের এক যুবকের পরিচয়। তারা দু’জনে তরুণীকে ওই পুজো কমিটির সঙ্গে যুক্ত করিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয়। তাদের প্রায় কথা হত বলে জানা গিয়েছে।
এই আবহে গত পাঁচ তারিখ শুক্রবার তরুণীর জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে নির্যাতিতাকে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত চন্দন ও দীপ। সেখানে তারা খাওয়াদাওয়া করেন। অভিযোগ, তরুণী বাড়ি ফিরে আসতে চাইলে অভিযুক্তরা বাধা দেয়।তারপরই দরজা আটকে গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতনের পর কোনওমতে বাড়ি ফিরে আসেন তরুণী।
বিষয়টি প্রথমে কাউকে না জানালেও, পরে পরিবারকে জানান তরুণী। শনিবার রাত নাগাদ হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত দুই যুবক এখনও পলাতক। তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রবাদের রাখিবন্ধন, খোল বাজিয়ে মমতার বাড়ি সামনে কীর্তন মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
-
‘আমার কুকুরটা কুকুর আর অন্যেরটা টমি’, কৃতীর পোশাক বিতর্কে কঙ্গনাকে চরম কটাক্ষ কুনিকার
-
মণ্ডপের আশেপাশে চলবে না আমিষ! বাংলার পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
-
ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে হাই কোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি, কী বলল আদালত?
-
‘আবর্জনা সাফ করার শপথ নিতে হবে’, রাখিবন্ধনে ‘যাদবপুরের দেশ বিরোধী’দের তোপ মুখ্যমন্ত্রীর